1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বরিশালে শীতলা ও কালীমাতার মন্দির সুরক্ষা কমিটি গঠণ - বরিশাল ক্রাইম ট্রেস
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন
শিরোনাম
কুয়াকাটা সৈকতে পরিবেশ অধিদপ্তরের পরিচ্ছন্নতা অভিযান উজিরপুরে নারী কেলেঙ্কারির পর এখন হিন্দুদের নির্যাতনের অভিযোগ, শ্রীঘরে ছাত্রদল নেতা সুজন! আজকের শিক্ষার্থীরাই এ দেশের নেতৃত্ব দেবে,তাই নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে-এমপি সান্টু  বরিশাল বন্দর থানার নবনিযুক্ত ওসি সনজিত চন্দ্র নাথকে কমিউনিটি পুলিশের ফুলেল শুভেচ্ছা বরিশাল মহানগরীর উন্নয়নে ৭৩০ কোটি টাকার প্রকল্প অনুমোদন জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে ঝালকাঠি  বিএনপির প্রস্তুতি সভা লালমোহনে আইনশৃঙ্খলা কমিটির সভা ও মাসিক সমন্বয় সভা কাঠালিয়ায় অবৈধ ইটভাটার চিমনি গুঁড়িয়ে দিল প্রশাসন, ধ্বংস ২৫ কয়লার চুল্লি ভাণ্ডারিয়ায় নকল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি, দশ হাজার টাকা জরিমানা সরকারি অফিসে রান্নার সরঞ্জাম, বিছানা-খাবার টেবিল!

বরিশালে শীতলা ও কালীমাতার মন্দির সুরক্ষা কমিটি গঠণ

  • আপডেট সময় : সোমবার, ৪ মে, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : বরিশাল নগরীর ২২ নম্বর ওয়ার্ডস্থ পশ্চিম বগুরা জিয়া সড়কস্থ আর্য্যদিঘী শ্রী শ্রী শীতলা ও কালীমাতার মন্দির সুরক্ষা কমিটির বিশেষ সাধারণ সভা ও নতুন করে কমিটি গঠণ করা হয়েছে।

 

সোমবার (৪ মে) বিকেলে সংগঠনের পক্ষ থেকে প্রেরিত ই-মেইল বার্তায় জানা গেছে, অতিসম্প্রতি মন্দির সুরক্ষা কমিটির বিশেষ সাধারণ সভা অবসরপ্রাপ্ত অধ্যক্ষ গোকুল চন্দ্র বিশ্বাসের আহবানে অনুষ্ঠিত হয়েছে।

 

বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি (বিএমজেপি)’র বরিশাল জেলা কমিটির সদস্য সচিব কৃষিবিদ অ্যাডভোকেট পরিমল মজুমদার শিশিরের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন মনিন্দ্র নাথ ঘরামী। অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন বিএমজেপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক স্বপন কুমার বেপারী।

 

বিশেষ সাধারণ সভায় মন্দিরের জমি বেদখল ও বর্তমান প্রেক্ষাপট নিয়ে আলোচনা করে বেদখল হওয়া জমি পুনরুদ্ধার ও বিএমজেপির তত্ত্বাবধানে মন্দিরটিকে ‘তীর্থধাম উন্নয়ন প্রকল্প’ গ্রহনের ব্যাপারে উপস্থিত অতিথিদের সহযোগিতা কামনা করা হয়েছে। সবশেষে উপস্থিত সর্বসম্মতিক্রমে আর্য্যদিঘী শ্রী শ্রী শীতলা ও কালীমাতার মন্দির সুরক্ষায় বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট অনিল চন্দ্র দে’কে আহবায়ক, অ্যাডভোকেট নিরঞ্জন চন্দ্র দাস নিরুকে সদস্য সচিব, কৃষিবিদ অ্যাডভোকেট পরিমল মজুমদার, অধ্যাপক ড. চিত্ত ওঞ্জই সরকার, পরিমল চন্দ্র রায়, নারায়ন চন্দ্র মন্ডল, মনিন্দ্র নাথ ঘরামী, উত্তম কুমার মিত্র, বাসুদেব চক্রবর্তীকে যুগ্ন আহবায়ক করে ৯১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠণ করা হয়েছে।

 

একই সভায় বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টির (বিএমজেপি) কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও আন্তর্জাতিক কুটনৈতিক প্রতিনিধি আর.কে মন্ডল রবিন, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর ড. গোকুল চন্দ্র বিশ্বাসসহ ৩৩ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদ গঠণ করা হয়েছে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network