1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
৩০তম বিসিএস (পুলিশ) সার্ভিস এসোসিয়েশনের কমিটি গঠণ - বরিশাল ক্রাইম ট্রেস
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১০:০৭ অপরাহ্ন
শিরোনাম
কুয়াকাটা সৈকতে পরিবেশ অধিদপ্তরের পরিচ্ছন্নতা অভিযান উজিরপুরে নারী কেলেঙ্কারির পর এখন হিন্দুদের নির্যাতনের অভিযোগ, শ্রীঘরে ছাত্রদল নেতা সুজন! আজকের শিক্ষার্থীরাই এ দেশের নেতৃত্ব দেবে,তাই নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে-এমপি সান্টু  বরিশাল বন্দর থানার নবনিযুক্ত ওসি সনজিত চন্দ্র নাথকে কমিউনিটি পুলিশের ফুলেল শুভেচ্ছা বরিশাল মহানগরীর উন্নয়নে ৭৩০ কোটি টাকার প্রকল্প অনুমোদন জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে ঝালকাঠি  বিএনপির প্রস্তুতি সভা লালমোহনে আইনশৃঙ্খলা কমিটির সভা ও মাসিক সমন্বয় সভা কাঠালিয়ায় অবৈধ ইটভাটার চিমনি গুঁড়িয়ে দিল প্রশাসন, ধ্বংস ২৫ কয়লার চুল্লি ভাণ্ডারিয়ায় নকল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি, দশ হাজার টাকা জরিমানা সরকারি অফিসে রান্নার সরঞ্জাম, বিছানা-খাবার টেবিল!

৩০তম বিসিএস (পুলিশ) সার্ভিস এসোসিয়েশনের কমিটি গঠণ

  • আপডেট সময় : সোমবার, ৪ মে, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : দীর্ঘ একযুগ পর পর ৩০তম বিসিএস (পুলিশ) সার্ভিস অ্যাসোসিয়েশন এর নতুন কমিটি গঠণ করা হয়েছে।

 

ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. জাহিদুল ইসলামকে সভাপতি আর ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার এসএম মিজানুর রহমান নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

 

এছাড়া সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. ফজলু করিম। এর আগে তিনি বরিশাল মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ছিলেন।

 

সোমবার সকালে রাজধানীর পুলিশ অফিসার্স মেসে এই কমিটি গঠন করা হয়। অফিসার্স মেসের ভিআইপি মিটিং রুমে আয়োজিত এক সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় ব্যাচের পূর্বতন কমিটি বিলুপ্ত ঘোষণা করে নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়, যা উপস্থিত ও অনলাইনে যুক্ত কর্মকর্তাদের মধ্যে ব্যাপক উৎসাহের সৃষ্টি করেছে।

 

কমিটিতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের সিনিয়র সহ-সভাপতি হয়েছেন। এছাড়া সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার আহম্মদ আলী, অতিরিক্ত পুলিশ সুপার মো জসীম উদ্দিন, আজমিলা নাসরীন চৌধুরী, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. রোকনুজ্জামান সরকার, অতিরিক্ত পুলিশ সুপার আরাফাতুল ইসলাম। সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন নারয়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার তাসমিন আক্তার। এছাড়া যুগ্ন-সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার হাসিবুল ইসলাম, মো. তরিকুল ইসলাম, মোহাম্মদ আফতাব উদ্দিন,  ভাস্কর সাহা এবং মশিউর রহমান মন্ডল। সহ-সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার  ইয়াসির আরাফাত, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ইয়াসীনা ফেরদৌস, অতিরিক্ত পুলিশ সুপার মো. কাজী হুমায়ুন রশীদ এবং মো. আবু খায়ের। অর্থ-সম্পাদক নির্বাচিত হয়েছেন  ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. সাজ্জাদ হোসেন ও দপ্তর সম্পাদক নির্বাচিত হয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার (এসবি) মো. জাকিরুল হাসান।

নতুন কমিটির সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. ফজলু করিম জানিয়েছের, দক্ষতা ও যোগ্যতা দিয়ে দেশের সার্বিক আইনশৃঙ্খলা রক্ষাসহ ন্যায় বিচার প্রতিষ্ঠা ও ব্যাচের পুলিশ সদস্যদের কল্যাণে গুরুত্বপূর্ণ অবদান রেখে স্বনির্ভর বাংলাদেশ গঠনে অবদান রাখাই হবে নবগঠিত কমিটির মুখ্য উদ্দেশ্য।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network