1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সহ-সভাপতি হলেন বাবুগঞ্জের সোহাগ (রিপন) - বরিশাল ক্রাইম ট্রেস
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১০:২১ অপরাহ্ন
শিরোনাম
কুয়াকাটা সৈকতে পরিবেশ অধিদপ্তরের পরিচ্ছন্নতা অভিযান উজিরপুরে নারী কেলেঙ্কারির পর এখন হিন্দুদের নির্যাতনের অভিযোগ, শ্রীঘরে ছাত্রদল নেতা সুজন! আজকের শিক্ষার্থীরাই এ দেশের নেতৃত্ব দেবে,তাই নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে-এমপি সান্টু  বরিশাল বন্দর থানার নবনিযুক্ত ওসি সনজিত চন্দ্র নাথকে কমিউনিটি পুলিশের ফুলেল শুভেচ্ছা বরিশাল মহানগরীর উন্নয়নে ৭৩০ কোটি টাকার প্রকল্প অনুমোদন জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে ঝালকাঠি  বিএনপির প্রস্তুতি সভা লালমোহনে আইনশৃঙ্খলা কমিটির সভা ও মাসিক সমন্বয় সভা কাঠালিয়ায় অবৈধ ইটভাটার চিমনি গুঁড়িয়ে দিল প্রশাসন, ধ্বংস ২৫ কয়লার চুল্লি ভাণ্ডারিয়ায় নকল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি, দশ হাজার টাকা জরিমানা সরকারি অফিসে রান্নার সরঞ্জাম, বিছানা-খাবার টেবিল!

ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সহ-সভাপতি হলেন বাবুগঞ্জের সোহাগ (রিপন)

  • আপডেট সময় : মঙ্গলবার, ৫ মে, ২০২৬
বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি: ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সহ-সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন বরিশালের বাবুগঞ্জ উপজেলার কৃতি সন্তান মো. নাজমুল হাসান সোহাগ (রিপন)। তাঁর এই মনোনয়নে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে সন্তোষ ও আশাবাদের সঞ্চার হয়েছে।
জানা যায়, মো. নাজমুল হাসান সোহাগ দীর্ঘদিন ধরে ছাত্ররাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে জড়িত। তিনি তিতুমীর কলেজ ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের যুগ্ম সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে সংগঠনের কার্যক্রমে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।
সোহাগ (রিপন) বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার ওলানকাঠি গ্রামের বাসিন্দা। তাঁর পিতা মো. আক্তার হোসেন তালুকদার। ছাত্রজীবন থেকেই তিনি জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হয়ে তৃণমূল পর্যায় থেকে সংগঠনের বিভিন্ন দায়িত্ব পালন করে আসছেন।
সহকর্মী ও রাজনৈতিক সহযোদ্ধারা জানান, সোহাগ (রিপন) একজন পরিশ্রমী, দক্ষ সংগঠক এবং নিবেদিতপ্রাণ নেতা হিসেবে সুপরিচিত। দীর্ঘদিনের সাংগঠনিক অভিজ্ঞতা ও নেতৃত্বগুণের কারণে তিনি এ পদে মনোনীত হয়েছেন বলে মনে করা হচ্ছে।
তাঁর মনোনয়নের মাধ্যমে সংগঠন আরও গতিশীল হবে এবং ছাত্রসমাজের অধিকার আদায়ে ইতিবাচক ভূমিকা রাখবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network