1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
মেঘনা নদীতে নিখোঁজ জেলের লাশ উদ্ধার, এখনও নিখোঁজ রয়েছেন ১জন  - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১১:৩০ অপরাহ্ন
শিরোনাম
হারতায় চেয়ারম্যান পদে জনপ্রিয়তায় শীর্ষে তরিকুল ইসলাম তালুকদার  আওয়ামী লীগ মাটির নিচে চলে গেছে: বিদ্যুৎমন্ত্রী বরিশালে খাল পরিষ্কারে নেমে কাদায় আটকে গেলেন ইউএনও গলাচিপায় জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তায় তরুণদের সক্ষমতা বৃদ্ধিতে কর্মশালা বাকেরগঞ্জে এমপি আবুল হোসেনের মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বানারীপাড়ায় সলিয়াবাকপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ব্যাপক  আলোচনায় রুহুল আমিন জসিম পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা

মেঘনা নদীতে নিখোঁজ জেলের লাশ উদ্ধার, এখনও নিখোঁজ রয়েছেন ১জন 

  • আপডেট সময় : মঙ্গলবার, ৫ মে, ২০২৬
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি : বরিশালের মেহেন্দিগঞ্জে মেঘনা নদীতে কালবৈশাখী ঝড়ে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ দুই জেলের মধ্যে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে এখনও অপর এক জেলে নিখোঁজ রয়েছেন।
মঙ্গলবার(৫ মে) সকালে হিজলা উপজেলার বাহেরচর এলাকায় মেঘনা নদীতে ভাসমান অবস্থায় সিপন মালতিয়া (২০) নামের ওই জেলের মরদেহ দেখতে পান স্থানীয় জেলেরা। পরে তারা মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেন।
স্থানীয় জেলে মোসলেম মাঝি জানান, গত (২ মে) বিকেলে মেহেন্দিগঞ্জ উপজেলার দাদপুর পুরাতন ফেরিঘাট এলাকায় আকস্মিক কালবৈশাখী ঝড়ে একটি মাছ ধরার নৌকা ডুবে যায়। এ সময় সিপন মালতিয়া (২০) ও জুয়েল সরদার (২১) নামের দুই জেলে নিখোঁজ হন।
ঘটনার পর প্রশাসন ও স্থানীয়রা নদীতে ব্যাপক খোঁজাখুঁজি চালালেও এতদিন তাদের কোনো সন্ধান পাওয়া যায়নি। অবশেষে আজ সকালে সিপন মালতিয়ার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত সিপন মালতিয়া মেহেন্দিগঞ্জ উপজেলার চরএককরিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের আলম মালতিয়ার ছেলে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এ বিষয়ে নৌ পুলিশ পরিদর্শক গৌতম চন্দ্র মন্ডল জানান, পরিবারের আবেদনের প্রেক্ষিতে আইনগত প্রক্রিয়া শেষে উদ্ধারকৃত জেলের  মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network