1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
কিশোর গ্যাংয়ের হামলায় আগৈলঝাড়ায় স্কুলছাত্র আহত - বরিশাল ক্রাইম ট্রেস
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন
শিরোনাম
কুয়াকাটা সৈকতে পরিবেশ অধিদপ্তরের পরিচ্ছন্নতা অভিযান উজিরপুরে নারী কেলেঙ্কারির পর এখন হিন্দুদের নির্যাতনের অভিযোগ, শ্রীঘরে ছাত্রদল নেতা সুজন! আজকের শিক্ষার্থীরাই এ দেশের নেতৃত্ব দেবে,তাই নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে-এমপি সান্টু  বরিশাল বন্দর থানার নবনিযুক্ত ওসি সনজিত চন্দ্র নাথকে কমিউনিটি পুলিশের ফুলেল শুভেচ্ছা বরিশাল মহানগরীর উন্নয়নে ৭৩০ কোটি টাকার প্রকল্প অনুমোদন জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে ঝালকাঠি  বিএনপির প্রস্তুতি সভা লালমোহনে আইনশৃঙ্খলা কমিটির সভা ও মাসিক সমন্বয় সভা কাঠালিয়ায় অবৈধ ইটভাটার চিমনি গুঁড়িয়ে দিল প্রশাসন, ধ্বংস ২৫ কয়লার চুল্লি ভাণ্ডারিয়ায় নকল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি, দশ হাজার টাকা জরিমানা সরকারি অফিসে রান্নার সরঞ্জাম, বিছানা-খাবার টেবিল!

কিশোর গ্যাংয়ের হামলায় আগৈলঝাড়ায় স্কুলছাত্র আহত

  • আপডেট সময় : বুধবার, ৬ মে, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : বরিশালের আগৈলঝাড়ায় সংঘবদ্ধ কিশোর গ্যাংয়ের হামলায় এক স্কুলছাত্র গুরুতর আহত হয়েছে। ওই ছাত্রকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

 

আহত ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যায় উপজেলার রাজিহার ইউনিয়নের রাংতা গ্রামের লিটন সরদারের ছেলে রাংতা মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র হৃদয় সরদারকে (১৬) সংঘবদ্ধ কিশোর গ্যাংয়ের সদস্য এসএসসি পরীক্ষার্থী আলিম হাওলাদার (১৭) ও সাজিদ হাওলাদারসহ (১৬) ১০-১২ জনের একটি দল হামলা করে গুরুতর আহত অবস্থায় ফেলে রাখে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

আহত হৃদয় সরদার বলেন, ‘আলিম ও সাজিদ আমাদের এলাকার একটি মেয়েকে উত্ত্যক্ত করায় আমি এর প্রতিবাদ করি। এ কারণে তারা আমাকে কয়েক দফায় মারধর করে।

পরে স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসাও করা হয় কয়েকবার। এরই রেশ ধরে সোমবার মনসুর হাওলাদারের জমিতে কাজ করে ধান কেটে মাথায় করে নিয়ে আসার সময় আবারও তারা ১০-১২ জন আমার ওপর হামলা করে।

এই কিশোর গ্যাংয়ের সদস্যরা এলাকায় বিভিন্ন লোকজনকে মারধর ও মেয়েদের উত্ত্যক্ত করে আসছে।

এ ব্যাপারে আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদ খান বলেন, লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network