1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বরিশালে ভেঙ্গে পড়া সেতু যেন মরণফাঁদ, জনদূর্ভোগ চরমে - বরিশাল ক্রাইম ট্রেস
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১০:০১ অপরাহ্ন
শিরোনাম
কুয়াকাটা সৈকতে পরিবেশ অধিদপ্তরের পরিচ্ছন্নতা অভিযান উজিরপুরে নারী কেলেঙ্কারির পর এখন হিন্দুদের নির্যাতনের অভিযোগ, শ্রীঘরে ছাত্রদল নেতা সুজন! আজকের শিক্ষার্থীরাই এ দেশের নেতৃত্ব দেবে,তাই নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে-এমপি সান্টু  বরিশাল বন্দর থানার নবনিযুক্ত ওসি সনজিত চন্দ্র নাথকে কমিউনিটি পুলিশের ফুলেল শুভেচ্ছা বরিশাল মহানগরীর উন্নয়নে ৭৩০ কোটি টাকার প্রকল্প অনুমোদন জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে ঝালকাঠি  বিএনপির প্রস্তুতি সভা লালমোহনে আইনশৃঙ্খলা কমিটির সভা ও মাসিক সমন্বয় সভা কাঠালিয়ায় অবৈধ ইটভাটার চিমনি গুঁড়িয়ে দিল প্রশাসন, ধ্বংস ২৫ কয়লার চুল্লি ভাণ্ডারিয়ায় নকল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি, দশ হাজার টাকা জরিমানা সরকারি অফিসে রান্নার সরঞ্জাম, বিছানা-খাবার টেবিল!

বরিশালে ভেঙ্গে পড়া সেতু যেন মরণফাঁদ, জনদূর্ভোগ চরমে

  • আপডেট সময় : বুধবার, ৬ মে, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : বরিশালের বানারীপাড়া উপজেলার সদর ইউনিয়নের আলতা গ্রামে একটি গুরুত্বপূর্ণ সেতু দীর্ঘদিন ধরে ভেঙে পড়ে থাকায় কয়েক হাজার মানুষের চলাচলে চরম দূর্ভোগ সৃষ্টি হয়েছে।

 

দীর্ঘদিন অতিবাহিত হলেও সেতুটি সংস্কার বা নতুন করে নির্মাণের কোনো উদ্যোগ না নেওয়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে।

 

​সরেজমিনে গিয়ে দেখা গেছে যে, আলতা গ্রামের এই গুরুত্বপূর্ণ সংযোগ সেতুটির একটি বড় অংশ ধ্বসে পড়ে আছে। সেতুর রেলিং ভেঙে গেছে এবং মাঝখানের স্লাব ধসে যাওয়ায় এটি এখন চলাচলের অনুপযোগী। ঝুঁকি নিয়েই প্রতিদিন স্কুল-কলেজের শিক্ষার্থী, কৃষক ও সাধারণ মানুষ এই পথে যাতায়াত করছেন। খাল ভরাট করে অস্থায়ী যাতায়াতের পথ তৈরি করায় কৃষিক্ষেত ও বসতবাড়িতে জলাবদ্ধতা তৈরি হচ্ছে। যার কারনে কৃষিপণ্য পরিবহনেও এলাকাবাসীকে পড়তে হচ্ছে চরম বিপাকে।

 

এলাকাবাসীর অভিযোগ, সেতুটি দীর্ঘদিন ধরে এই অবস্থায় পড়ে থাকলেও দেখার যেন কেউ নেই।

 

সামান্য অসতর্কতায় যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। বিশেষ করে রাতে এই পথে যাতায়াত করা সাধারণ মানুষের জন্য রীতিমতো মরণফাঁদে পরিণত হয়েছে। দ্রুত সেতুটি মেরামত করা না হলে জনদূর্ভোগ আরও কয়েকগুণ বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

 

গ্রামবাসী অবিলম্বে এই ভেঙে পড়া সেতুটি সংস্কার করে জনসাধারণের চলাচলের উপযোগী করতে স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছে।

 

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network