1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
দীর্ঘদিন পালিয়ে থেকেও শেষ রক্ষা হলোনা যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ইউপি সদস্য কালামের - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
শিরোনাম
হারতায় চেয়ারম্যান পদে জনপ্রিয়তায় শীর্ষে তরিকুল ইসলাম তালুকদার  আওয়ামী লীগ মাটির নিচে চলে গেছে: বিদ্যুৎমন্ত্রী বরিশালে খাল পরিষ্কারে নেমে কাদায় আটকে গেলেন ইউএনও গলাচিপায় জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তায় তরুণদের সক্ষমতা বৃদ্ধিতে কর্মশালা বাকেরগঞ্জে এমপি আবুল হোসেনের মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বানারীপাড়ায় সলিয়াবাকপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ব্যাপক  আলোচনায় রুহুল আমিন জসিম পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা

দীর্ঘদিন পালিয়ে থেকেও শেষ রক্ষা হলোনা যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ইউপি সদস্য কালামের

  • আপডেট সময় : বুধবার, ৬ মে, ২০২৬

দানিসুর রহমান লিমন, বিশেষ প্রতিবেদক: বরিশালের বাকেরগঞ্জে নলুয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি আবুল কালাম কালাম ওরফে কালাম আকনকে গ্রেফতার করেছে র‍্যাব-৮ এর সদস্যরা। 

দীর্ঘ ১৮ বছর পলাতক থাকার পর বুধবার বেলা ১২ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সাহেবগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেফতার করে। র‍্যাব জানায়, নলুয়া ইউনিয়নের দুই বারের নির্বাচিত ইউপি সদস্য আবুল কালাম আজাদ দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত ছিলেন।

তিনি ঢাকায় বসবাসরত অবস্থায় বিগত ২০০৮ সালে সবুজবাগ এলাকায় বিপুল পরিমান মাদকসহ পুলিশের হাতে গ্রেপ্তার হয়। ওই মামলায় তিনি দীর্ঘদিন আদালতে হাজির না হয়ে পালাতক থাকেন। আদালত মামলার রায় ঘোষণা করলে কালামের যাবজ্জীবন সাজা হয়। আদালত সাজা ঘোষণার পর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন।

এরপর বাকেরগঞ্জের নলুয়া ইউনিয়নে ফিরে এসে এলাকায় নাম পরিবর্তন করে আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িয়ে নির্বাচনে অংশগ্রহণ করে দুইবার ইউপি সদস্য নির্বাচিত হন। তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানায় র‍্যাব।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network