1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বরিশালে অবৈধ বালু উত্তোলন : হুমকির মুখে ভোলা শহর, জনমনে আতঙ্ক - বরিশাল ক্রাইম ট্রেস
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন
শিরোনাম
কুয়াকাটা সৈকতে পরিবেশ অধিদপ্তরের পরিচ্ছন্নতা অভিযান উজিরপুরে নারী কেলেঙ্কারির পর এখন হিন্দুদের নির্যাতনের অভিযোগ, শ্রীঘরে ছাত্রদল নেতা সুজন! আজকের শিক্ষার্থীরাই এ দেশের নেতৃত্ব দেবে,তাই নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে-এমপি সান্টু  বরিশাল বন্দর থানার নবনিযুক্ত ওসি সনজিত চন্দ্র নাথকে কমিউনিটি পুলিশের ফুলেল শুভেচ্ছা বরিশাল মহানগরীর উন্নয়নে ৭৩০ কোটি টাকার প্রকল্প অনুমোদন জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে ঝালকাঠি  বিএনপির প্রস্তুতি সভা লালমোহনে আইনশৃঙ্খলা কমিটির সভা ও মাসিক সমন্বয় সভা কাঠালিয়ায় অবৈধ ইটভাটার চিমনি গুঁড়িয়ে দিল প্রশাসন, ধ্বংস ২৫ কয়লার চুল্লি ভাণ্ডারিয়ায় নকল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি, দশ হাজার টাকা জরিমানা সরকারি অফিসে রান্নার সরঞ্জাম, বিছানা-খাবার টেবিল!

বরিশালে অবৈধ বালু উত্তোলন : হুমকির মুখে ভোলা শহর, জনমনে আতঙ্ক

  • আপডেট সময় : শনিবার, ৯ মে, ২০২৬
মোঃ মনছুর আলম, জেলা প্রতিনিধি ভোলা : মেঘনা নদীতে অবৈধ ড্রেজারের মাধ্যমে বালু উত্তোলনের কারণে ভোলা শহর ও আশপাশের এলাকা মারাত্মক হুমকির মুখে পড়েছে। দিন-রাত নদীর বিভিন্ন পয়েন্টে ড্রেজার বসিয়ে বালু তোলার অভিযোগ উঠেছে একটি প্রভাবশালী চক্রের বিরুদ্ধে। এতে নদীর স্বাভাবিক প্রবাহ পরিবর্তিত হয়ে তীব্র ভাঙন দেখা দেওয়ার আশঙ্কায় আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা।
স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে প্রশাসনের যোগসাজে মেঘনার বিভিন্ন স্থানে অবৈধভাবে বালু উত্তোলন চলছে। ভারী ড্রেজার মেশিন ব্যবহার করে নদীর গভীর থেকে বালু তোলায় নদীর তলদেশে বড় বড় গর্ত সৃষ্টি হচ্ছে। এতে নদীর পাড় দুর্বল হয়ে শহর রক্ষা বাঁধ, ঘরবাড়ি, সড়ক ও গুরুত্বপূর্ণ স্থাপনা ঝুঁকিতে পড়েছে।
ভোলা শহরের বাসিন্দারা অভিযোগ করে বলেন, রাতের আঁধারে বেশি মাত্রায় ড্রেজিং কার্যক্রম চালানো হয়। বিষয়টি একাধিকবার প্রশাসনকে জানানো হলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। দ্রুত অবৈধ ড্রেজার বন্ধ করা না গেলে ভয়াবহ নদীভাঙনের শঙ্কা রয়েছে বলে মনে করছেন তারা।
পরিবেশবিদ ও পানি উন্নয়ন বোর্ডের সংশ্লিষ্টরা বলছেন, অপরিকল্পিত বালু উত্তোলন নদীর স্বাভাবিক গতিপথ পরিবর্তন করে এবং ভাঙনের ঝুঁকি বহুগুণ বাড়িয়ে দেয়। তাই অবিলম্বে অবৈধ ড্রেজারের বিরুদ্ধে অভিযান জোরদার করা প্রয়োজন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network