1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বরিশালে পরিবহন শ্রমিক-শিক্ষার্থী সংঘর্ষ : বাস ভাঙচুর, আহত ২ - বরিশাল ক্রাইম ট্রেস
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন
শিরোনাম
কুয়াকাটা সৈকতে পরিবেশ অধিদপ্তরের পরিচ্ছন্নতা অভিযান উজিরপুরে নারী কেলেঙ্কারির পর এখন হিন্দুদের নির্যাতনের অভিযোগ, শ্রীঘরে ছাত্রদল নেতা সুজন! আজকের শিক্ষার্থীরাই এ দেশের নেতৃত্ব দেবে,তাই নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে-এমপি সান্টু  বরিশাল বন্দর থানার নবনিযুক্ত ওসি সনজিত চন্দ্র নাথকে কমিউনিটি পুলিশের ফুলেল শুভেচ্ছা বরিশাল মহানগরীর উন্নয়নে ৭৩০ কোটি টাকার প্রকল্প অনুমোদন জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে ঝালকাঠি  বিএনপির প্রস্তুতি সভা লালমোহনে আইনশৃঙ্খলা কমিটির সভা ও মাসিক সমন্বয় সভা কাঠালিয়ায় অবৈধ ইটভাটার চিমনি গুঁড়িয়ে দিল প্রশাসন, ধ্বংস ২৫ কয়লার চুল্লি ভাণ্ডারিয়ায় নকল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি, দশ হাজার টাকা জরিমানা সরকারি অফিসে রান্নার সরঞ্জাম, বিছানা-খাবার টেবিল!

বরিশালে পরিবহন শ্রমিক-শিক্ষার্থী সংঘর্ষ : বাস ভাঙচুর, আহত ২

  • আপডেট সময় : শনিবার, ৯ মে, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : বরিশাল নগরীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের সঙ্গে বাস শ্রমিকদের সংঘর্ষ হয়েছে। এসময় বিএম কলেজের শিক্ষার্থীদের বিরুদ্ধে বিএমএফ পরিবহনের একটি বাস ভাঙচুরের অভিযোগ উঠেছে।

 

শুক্রবার (৮ মে) রাতে নগরীর নথুল্লাবাদ বাস টার্মিনাল সংলগ্ন কবি মুকুন্দ দাস কালি বাড়ির সামনে এ ঘটনা ঘটে।

 

বাসচালক রাজা মল্লিক জানান, উজিরপুরের ইচলাদী পাম্প থেকে তেল নেওয়ার পর বাস ছাড়ার সময় শাকিল নামের এক শিক্ষার্থী বাসের সামনে দাঁড়িয়ে মোবাইলে কথা বলছিলেন। তাকে সরে যেতে বললেও না সরায় হর্ন দেওয়া হয়। এ নিয়ে দু’পক্ষের মধ্যে বাগবিতণ্ডা হয়।

 

 

চালকের অভিযোগ, পরে ওই শিক্ষার্থী বাসের ছবি তুলে হুমকি দেন। বাসটি বরিশালে পৌঁছালে ২০-২৫ জন ব্যক্তি রড, পাইপ ও লাঠি নিয়ে বাসে উঠে হামলা চালায়। এতে চালক আহত হন এবং বাসটি ভাঙচুর করা হয়।

 

তবে বাসে হামলার অভিযোগ অস্বীকার করেছেন ঘটনাস্থলে উপস্থিত শিক্ষার্থীরা। তাদের দাবি, বাস শ্রমিকরাই প্রথমে তাদের ওপর হামলা চালায়। এতে শিক্ষার্থী কাওসার হোসেন শাকিল গুরুতর আহত হন।

 

বরিশাল জেলা বাস মালিক গ্রুপের সভাপতি মোশারফ হোসেন বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করেই এই সংঘর্ষের সূত্রপাত হয়েছে।

 

বরিশাল মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানার ওসি মিজানুর রহমান জানান, বাসচালক ও শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় আহত শিক্ষার্থী কাওসার হোসেন শাকিল এবং বাসচালক রাজা মল্লিক বর্তমানে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network