1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বাবুগঞ্জে জেলা ওয়ার্কার্স পার্টির বর্ধিত সভা ও মেননের মুক্তির দাবিতে বিক্ষোভ - বরিশাল ক্রাইম ট্রেস
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন
শিরোনাম
কুয়াকাটা সৈকতে পরিবেশ অধিদপ্তরের পরিচ্ছন্নতা অভিযান উজিরপুরে নারী কেলেঙ্কারির পর এখন হিন্দুদের নির্যাতনের অভিযোগ, শ্রীঘরে ছাত্রদল নেতা সুজন! আজকের শিক্ষার্থীরাই এ দেশের নেতৃত্ব দেবে,তাই নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে-এমপি সান্টু  বরিশাল বন্দর থানার নবনিযুক্ত ওসি সনজিত চন্দ্র নাথকে কমিউনিটি পুলিশের ফুলেল শুভেচ্ছা বরিশাল মহানগরীর উন্নয়নে ৭৩০ কোটি টাকার প্রকল্প অনুমোদন জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে ঝালকাঠি  বিএনপির প্রস্তুতি সভা লালমোহনে আইনশৃঙ্খলা কমিটির সভা ও মাসিক সমন্বয় সভা কাঠালিয়ায় অবৈধ ইটভাটার চিমনি গুঁড়িয়ে দিল প্রশাসন, ধ্বংস ২৫ কয়লার চুল্লি ভাণ্ডারিয়ায় নকল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি, দশ হাজার টাকা জরিমানা সরকারি অফিসে রান্নার সরঞ্জাম, বিছানা-খাবার টেবিল!

বাবুগঞ্জে জেলা ওয়ার্কার্স পার্টির বর্ধিত সভা ও মেননের মুক্তির দাবিতে বিক্ষোভ

  • আপডেট সময় : শনিবার, ৯ মে, ২০২৬
বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি : বরিশালের বাবুগঞ্জে বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির জেলা বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। একইসঙ্গে দলের সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেননের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
শনিবার (৯ মে) বাবুগঞ্জ উপজেলার খানপুরা গণশিল্পী সংস্থার কার্যালয়ে বরিশাল জেলা ওয়ার্কার্স পার্টির উদ্যোগে এ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন বরিশাল জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি অধ্যাপক নজরুল হক নিলু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ার্কার্স পার্টির পলিটিক্যাল ব্যুরোর সদস্য ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট মোস্তফা লুৎফুল্লাহ।
বরিশাল জেলা ওয়ার্কার্স পার্টির সম্পাদক ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট শেখ মোহাম্মদ টিপু সুলতানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আরও উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি অধ্যাপক গোলাম হোসেন, কেন্দ্রীয় নেতা টিএম শাহজাহান তালুকদার, উপজেলা সম্পাদক শাহিন মাহমুদ, জেলা ছাত্রনেতা শামীম শাহরুখ তমাল, সাবেক চেয়ারম্যান আনিসুর রহমান সবুজ, সাবেক যুবনেতা হাসানুর রহমান পান্নু, মো. আলাউদ্দিন, জামাল উদ্দিনসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।
সভায় বক্তারা বলেন, দেশের প্রগতিশীল রাজনৈতিক কর্মকাণ্ডকে বাধাগ্রস্ত করতে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন-এর বিরুদ্ধে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা দায়ের করা হয়েছে। তারা অবিলম্বে এ মামলা প্রত্যাহার করে তার নিঃশর্ত মুক্তির দাবি জানান।
বর্ধিত সভা শেষে বাবুগঞ্জ উপজেলা ওয়ার্কার্স পার্টির উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এসময় নেতাকর্মীরা রাশেদ খান মেননের মুক্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন।
বিক্ষোভ সমাবেশে নেতারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, রাশেদ খান মেননের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার না করা হলে আগামী দিনে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network