1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
প্রধানমন্ত্রী সব ধর্মের মানুষকে নিয়ে দেশ গড়তে প্রতিশ্রুতিবদ্ধ : রহমাতুল্লাহ - বরিশাল ক্রাইম ট্রেস
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন
শিরোনাম
কুয়াকাটা সৈকতে পরিবেশ অধিদপ্তরের পরিচ্ছন্নতা অভিযান উজিরপুরে নারী কেলেঙ্কারির পর এখন হিন্দুদের নির্যাতনের অভিযোগ, শ্রীঘরে ছাত্রদল নেতা সুজন! আজকের শিক্ষার্থীরাই এ দেশের নেতৃত্ব দেবে,তাই নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে-এমপি সান্টু  বরিশাল বন্দর থানার নবনিযুক্ত ওসি সনজিত চন্দ্র নাথকে কমিউনিটি পুলিশের ফুলেল শুভেচ্ছা বরিশাল মহানগরীর উন্নয়নে ৭৩০ কোটি টাকার প্রকল্প অনুমোদন জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে ঝালকাঠি  বিএনপির প্রস্তুতি সভা লালমোহনে আইনশৃঙ্খলা কমিটির সভা ও মাসিক সমন্বয় সভা কাঠালিয়ায় অবৈধ ইটভাটার চিমনি গুঁড়িয়ে দিল প্রশাসন, ধ্বংস ২৫ কয়লার চুল্লি ভাণ্ডারিয়ায় নকল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি, দশ হাজার টাকা জরিমানা সরকারি অফিসে রান্নার সরঞ্জাম, বিছানা-খাবার টেবিল!

প্রধানমন্ত্রী সব ধর্মের মানুষকে নিয়ে দেশ গড়তে প্রতিশ্রুতিবদ্ধ : রহমাতুল্লাহ

  • আপডেট সময় : রবিবার, ১০ মে, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ বলেছেন, প্রধানমন্ত্রী সব ধর্মের মানুষকে নিয়ে আগামীর বাংলাদেশ গঠনে প্রতিশ্রুতিবদ্ধ।

 

শনিবার (৯ মে) বরিশাল নগরীর ২৬ নং ওয়ার্ডের টিয়াখালী সাগরদী সর্বজনীন শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দিরের বার্ষিক কীর্তন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

 

আবু নাসের বলেন, ধর্মের নামে সমাজ বিভাজনকারীদের জনগণ প্রত্যাখ্যান করেছে। অন্তর্বর্তী সরকারের সময়ে ধর্মের নামে সমাজকে বিভক্ত করে একটি অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চেয়েছিল একটি অপশক্তি। কিন্তু জনগণ নির্বাচনের মাধ্যমে সেই অপশক্তিকে প্রতিহত করেছে।

তিনি আরও বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে সব ধর্মের মানুষ মিলেমিশে বসবাস করছে এবং এই সম্প্রীতির বন্ধন অটুট রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, বরিশাল জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি কুন্ডু মুখার্জী, ২৬ নং ওয়ার্ড পূজা উদযাপন কমিটির সভাপতি সঞ্জয় চক্রবর্তী, সাধারণ সম্পাদক পরিক্ষিত গাইন, বরিশাল মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক তারেক সোলায়মান, বরিশাল মহানগর বিএনপির নেতা নুরুল মোমেন কোটন, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য নাজমুস সাকিব, সাবেক কাউন্সিলর ফরিদ উদ্দিন হাওলাদার, ২৬ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল গফফার মোল্লা, জুলাই যোদ্ধা, ২৬ নং ওয়ার্ড শ্রমিক দল নেতা রাসেল ভূঁইয়া, পূজা উদযাপন কমিটির সদস্য পার্থ বিশ্বাস, স্বেচ্ছাসেবক দল নেতা জাহিদুল ইসলাম তপন, জুয়েল তালুকদার এবং যুবদল নেতা আরিফ হোসেনসহ অনেকে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network