1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
জনকল্যাণমুখী বরিশাল জেলা পরিষদ গড়াই লক্ষ্য : প্রশাসক আকন কুদ্দুসুর রহমান - বরিশাল ক্রাইম ট্রেস
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন
শিরোনাম
কুয়াকাটা সৈকতে পরিবেশ অধিদপ্তরের পরিচ্ছন্নতা অভিযান উজিরপুরে নারী কেলেঙ্কারির পর এখন হিন্দুদের নির্যাতনের অভিযোগ, শ্রীঘরে ছাত্রদল নেতা সুজন! আজকের শিক্ষার্থীরাই এ দেশের নেতৃত্ব দেবে,তাই নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে-এমপি সান্টু  বরিশাল বন্দর থানার নবনিযুক্ত ওসি সনজিত চন্দ্র নাথকে কমিউনিটি পুলিশের ফুলেল শুভেচ্ছা বরিশাল মহানগরীর উন্নয়নে ৭৩০ কোটি টাকার প্রকল্প অনুমোদন জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে ঝালকাঠি  বিএনপির প্রস্তুতি সভা লালমোহনে আইনশৃঙ্খলা কমিটির সভা ও মাসিক সমন্বয় সভা কাঠালিয়ায় অবৈধ ইটভাটার চিমনি গুঁড়িয়ে দিল প্রশাসন, ধ্বংস ২৫ কয়লার চুল্লি ভাণ্ডারিয়ায় নকল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি, দশ হাজার টাকা জরিমানা সরকারি অফিসে রান্নার সরঞ্জাম, বিছানা-খাবার টেবিল!

জনকল্যাণমুখী বরিশাল জেলা পরিষদ গড়াই লক্ষ্য : প্রশাসক আকন কুদ্দুসুর রহমান

  • আপডেট সময় : রবিবার, ১০ মে, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : বরিশাল জেলা পরিষদের প্রশাসক আকন কুদ্দুসুর রহমান দীর্ঘ রাজনৈতিক ও সামাজিক জীবনের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে তাঁর নতুন দায়িত্বকে সম্পূর্ণ জনকল্যাণমুখী করতে চান। সুদূর ব্রিটিশ আমলে যে উদ্দেশ্য ও লক্ষ্য নিয়ে তৎকালীন ‘ডিস্ট্রিক্ট বোর্ড’, পরবর্তীতে ‘ডিস্ট্রিক্ট কাউন্সিল’ এবং দেশ স্বাধীন হওয়ার পরে জেলা পরিষদ গঠন করা হয়েছিল, সেখানেই ফিরে যেতে চান তিনি।

 

 

প্রশাসক বলেন, বরিশাল জেলা পরিষদ ঐতিহ্যে পুরোনো হলেও জনসেবায় আধুনিক প্রতিষ্ঠানে পরিণত করা হবে। অতি সম্প্রতি দৈনিক ইনকিলাবের সঙ্গে এক আলাপচারিতায় তিনি জানান, সেই ব্রিটিশ সরকার জনগণের জন্য সুষ্ঠু যোগাযোগ ব্যবস্থা, সুপেয় পানির সরবরাহ ও শিক্ষার উন্নয়নসহ জনকল্যাণে কাজ করার জন্যই ডিস্ট্রিক্ট বোর্ড গঠন করেছিল। তারই ধারাবাহিকতায় আজকের জেলা পরিষদ হলেও উপমহাদেশের প্রাচীনতম এ আধা-সরকারি প্রতিষ্ঠানটি নানা কারণে তার ঐতিহ্য হারিয়েছে। এর রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি বাসা বেঁধেছে।

 

আকন কুদ্দুস বলেন, “বরিশাল জেলা পরিষদকে দুর্নীতিমুক্ত করে পরিপূর্ণভাবে জনকল্যাণে নিয়োজিত করাই আমার প্রথম ও প্রধান উদ্দেশ্য। এ লক্ষ্যে যা প্রয়োজন, আমি তাই করার চেষ্টা করব।”

 

বরিশাল জেলা পরিষদের প্রশাসক বলেন, মাননীয় প্রধানমন্ত্রী আমাকে একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়েছেন। আমি তাঁর দোয়া মাথায় করে প্রশাসকের চেয়ারে বসেছি। বরিশাল জেলার ৬টি সংসদীয় আসনের সব সংসদ সদস্যের পরামর্শ নিয়েই কাজ করার কথাও জানান তিনি।

 

তিনি বলেন, দীর্ঘদিন ধরে নানা ধরনের স্বেচ্ছাচারিতা ও অনিয়মের মধ্য দিয়ে এ প্রতিষ্ঠানটি জনকল্যাণের চেয়ে কিছু ব্যক্তি ও প্রতিষ্ঠানের স্বার্থ রক্ষায় বেশি কাজ করেছে, ফলে এর মূল চরিত্র হারিয়েছে। আকন কুদ্দুস বলেন, “আমার কার্যকালের স্বল্প সময়ের মধ্যে চেষ্টা করে যাব জনকল্যাণমুখী এ প্রতিষ্ঠানটিকে প্রকৃত অর্থেই মানুষের কল্যাণে নিয়োজিত করতে।”

 

তবে এজন্য জেলা পরিষদের যে বাজেট রয়েছে তা অত্যন্ত অপ্রতুল বলে উল্লেখ করে তিনি বলেন, সরকারের কাছে বাজেট বৃদ্ধির অনুরোধ করা হয়েছে। মাননীয় স্থানীয় সরকারমন্ত্রী আশ্বাস দিয়েছেন বিষয়টি বিবেচনা করার।

 

“আমরা সরকারি তহবিল প্রাপ্তি সাপেক্ষে বরিশাল জেলা পরিষদকে জনগণের কল্যাণে নিয়োজিত করাকেই একমাত্র লক্ষ্য নির্ধারণ করে কাজ শুরু করেছি,” জানান প্রশাসক আকন কুদ্দুসুর রহমান।

 

জেলা পরিষদের প্রশাসক বলেন, প্রতিটি উন্নয়ন কাজের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হবে। ইতিপূর্বে দলীয় বিবেচনায় উন্নয়ন কাজের বরাত দেওয়া হতো। আমরা সরকারি বিধি-বিধান অনুসরণ করেই সব উন্নয়ন কাজে নির্মাণ প্রতিষ্ঠানকে কার্যাদেশ দেব। এখানে কোনো দল বা স্বজনকে বিবেচনায় নেওয়ার সুযোগ থাকবে না বলেও জানান তিনি।

 

তিনি বলেন, জেলার ১০টি উপজেলায় ২১টি ডাকবাংলোর সংস্কারসহ তা প্রকৃত অর্থেই স্বাস্থ্যসম্মত বসবাসের আওতায় আনা হবে। জনবল সংকটে এসব ডাকবাংলো মানসম্মত নেই বলে উল্লেখ করে তিনি বলেন, আমরা সমস্যা চিহ্নিত করে তা থেকে উত্তরণের লক্ষ্য নির্ধারণ করেছি।

 

বরিশাল মহানগরীসহ বিভিন্ন উপজেলাতেও বরিশাল জেলা পরিষদের কোটি কোটি টাকার সম্পদ রয়েছে। যার বেশিরভাগই বেহাত হয়ে গেছে বলে উল্লেখ করে তিনি বলেন, সম্ভব স্বল্পতম সময়ে তা উদ্ধার করে এসব জমি উন্নয়নমূলক কর্মকাণ্ডসহ পরিষদের আয় বৃদ্ধিতে কাজে লাগানোর চেষ্টা চলছে।

 

জেলা পরিষদের বহু জমি ভূমিখেকো ও রাজনৈতিক সন্ত্রাসীদের দখলে রয়েছে বলে উল্লেখ করে আকন কুদ্দুস বলেন, “কাউকে ছাড় দেওয়া হবে না। আমরা সরকারি সম্পত্তি উদ্ধার করতে বদ্ধপরিকর।”

 

বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে জেলা পরিষদের জমিতে মার্কেট ও কমিউনিটি সেন্টার নির্মাণ করে পরিষদের আয় বৃদ্ধির লক্ষেও চেষ্টা চলছে বলে জানান তিনি। বিভিন্ন উপজেলায় শিশু পার্ক ও সিনিয়র সিটিজেনদের জন্য ওয়াকওয়েসহ শ্রান্তি-বিনোদনের ব্যবস্থা করার কথাও ভাবছেন তিনি।

 

বারবারই জেলা পরিষদকে সম্পূর্ণ জনকল্যাণমুখী প্রতিষ্ঠানে রূপ দেওয়ার কথা জানিয়ে প্রশাসক আকন কুদ্দুসুর রহমান বলেন, আমরা প্রতিটি উপজেলায় স্কুল ও মাদ্রাসার ছাত্র-ছাত্রীদের জন্য পবিত্র কোরআন প্রতিযোগিতা ও বিজ্ঞান মেলার আয়োজনেরও চেষ্টা করছি। পাশাপাশি প্রতি বছর কৃতি ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা এবং অসচ্ছল শিক্ষার্থীদের জন্য শিক্ষা সহায়তা কার্যক্রম আরও জোরদার করার কথাও জানান তিনি।

 

জেলা পরিষদ প্রশাসক বলেন, আমরা প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে একই সঙ্গে বরিশালের ১০টি উপজেলাতেই ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করতে যাচ্ছি। এ প্রসঙ্গে তিনি বলেন, এতদিন শুধু গাছ লাগানোই হতো, কিন্তু পরে আর কোনো খোঁজ রাখা হতো না। কোনো পরিচর্যা না হওয়ায় বেশিরভাগ গাছই মারা যেত বা গরু-ছাগলে খেয়ে ফেলত। কিন্তু আমরা বিভিন্ন প্রতিষ্ঠানে বৃক্ষরোপণের পাশাপাশি তার নিবিড় নজরদারিরও ব্যবস্থা করব বলে জানান জেলা পরিষদ প্রশাসক।

 

বর্তমান সরকারের উন্নয়ন কর্মকাণ্ড প্রসঙ্গে তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশ এগিয়ে যাবে। আমরাও তাঁর সহযোদ্ধা হিসেবে জনকল্যাণে কাজ করে যাব।

 

“উন্নয়নের ন্যায্য হিস্যায় বরিশাল অনেক পিছিয়ে আছে”— এমন অভিযোগের সঙ্গে দ্বিমত পোষণ না করে জেলা পরিষদ প্রশাসক বলেন, “সুস্থ রাজনৈতিক চর্চা ও রাজনৈতিক নেতৃবৃন্দের জনগণের প্রতি দায়বদ্ধতা থেকে প্রতিটি এলাকা উন্নয়নের সঠিক ধারায় ফিরে আসতে পারে। আমরাও সে লক্ষ্যে কাজ করে যাব।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network