1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বাবুগঞ্জে হারুন মোল্লা ফাউন্ডেশনের আয়োজনে মিনি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন - বরিশাল ক্রাইম ট্রেস
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
৭৫ বছরের জীবনেও বিশ্রাম নেই বৃদ্ধ আব্দুল বারেকের মাদ্রাসায় আছেন ১৪ শিক্ষক, ৬ ছাত্রীর কেউ পাস করেননি জনগণের আকাঙ্ক্ষা নিয়ে আমরা রাস্তায় নেমেছি: শফিকুর রহমান ইসলাম বিক্রি করতে নয়, ইসলাম প্রতিষ্ঠা করতেই এদেশের পীর-মাশায়েখদের আগমন -ছারছীনা পীর ছাহেব লালমোহনে মাদরাসা শিক্ষক-কর্মচারী ফোরামের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি প্রবাসীর মৃত্যু আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ২৫ কারখানা ছুটি ইসলাম গ্রহণ করে ফরিদপুরের কলেজছাত্রীকে বিয়ে করলেন চীনা যুবক কলেজের নাম আছে, ক্যাম্পাস নেই; এইচএসসিতে ৫ পরীক্ষার্থীর সবাই ফেল তাহসিফের মৃত্যুর ঘটনায় বন্ধু দীপকে হেফাজতে নিয়েছে পিবিআই

বাবুগঞ্জে হারুন মোল্লা ফাউন্ডেশনের আয়োজনে মিনি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

  • আপডেট সময় : শনিবার, ১৬ মে, ২০২৬

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি : বরিশালের বাবুগঞ্জে তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহ বাড়াতে হারুন মোল্লা ফাউন্ডেশনের আয়োজনে মিনি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

১৫ মে শুক্রবার বিকেল ৪ টায় বাবুগঞ্জ দাখিল মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে জমকালো আয়োজনের মধ্য দিয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন হারুন মোল্লা ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. আসাদুল্লাহ।

উদ্বোধনী খেলায় কাউনিয়া কিংস মুখোমুখি হয় এস.কে টিমের। অপর ম্যাচে অংশ নেয় রাজগুরু ও রাজগুরু বন্ধু মহল। খেলায় কাউনিয়া কিংস ৪-০ গোলে এবং রাজগুরু ১-০ গোলে বিজয় অর্জন করে।
হারুন মোল্লা ফাউন্ডেশনের সভাপতি মো. হারুন মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক অধ্যক্ষ মো. শাহে আলম, বাবুগঞ্জ দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. এনায়েতুর রহমান, রহমতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. রাজন সিকদার এবং বাবুগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. আতিক আল আমীন, নূরে আলম বাপ্পি ।

এ সময় স্থানীয় ক্রীড়াপ্রেমী, বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও বিপুলসংখ্যক দর্শক উপস্থিত ছিলেন। আয়োজকরা জানান, যুব সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। এ ধরনের আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network