1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি প্রবাসীর মৃত্যু - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৯:০২ অপরাহ্ন
শিরোনাম
৭৫ বছরের জীবনেও বিশ্রাম নেই বৃদ্ধ আব্দুল বারেকের মাদ্রাসায় আছেন ১৪ শিক্ষক, ৬ ছাত্রীর কেউ পাস করেননি জনগণের আকাঙ্ক্ষা নিয়ে আমরা রাস্তায় নেমেছি: শফিকুর রহমান ইসলাম বিক্রি করতে নয়, ইসলাম প্রতিষ্ঠা করতেই এদেশের পীর-মাশায়েখদের আগমন -ছারছীনা পীর ছাহেব লালমোহনে মাদরাসা শিক্ষক-কর্মচারী ফোরামের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি প্রবাসীর মৃত্যু আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ২৫ কারখানা ছুটি ইসলাম গ্রহণ করে ফরিদপুরের কলেজছাত্রীকে বিয়ে করলেন চীনা যুবক কলেজের নাম আছে, ক্যাম্পাস নেই; এইচএসসিতে ৫ পরীক্ষার্থীর সবাই ফেল তাহসিফের মৃত্যুর ঘটনায় বন্ধু দীপকে হেফাজতে নিয়েছে পিবিআই

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি প্রবাসীর মৃত্যু

  • আপডেট সময় : শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় মো. আলমগীর (৪৯) নামে এক বাংলাদেশি প্রবাসীর মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার রাতে সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশের হাফর আল বাতিন শহরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এর আগে বুধবার বিকেলে নিজে গাড়ি চালিয়ে যাওয়ার সময় গাড়ির সামনের চাকা পাংচার হয়ে দুর্ঘটনার শিকার হন তিনি। নিহত আলমগীর নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরএলাহী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের চরযাত্রা এলাকার আবুল খায়েরের ছেলে।

আলমগীরের খালাতো ভাই ও সৌদি প্রবাসী আবুল কালাম জানান, জীবিকা ও পরিবারের সচ্ছলতার আশায় দীর্ঘ ২৫ বছর ধরে সৌদি আরবে বসবাস করছিলেন আলমগীর। সেখানে তিনি বিভিন্ন ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।

বুধবার নিজের গাড়ি চালিয়ে মালামাল আনতে যাওয়ার পথে গাড়ির সামনের চাকা পাংচার হয়ে দুর্ঘটনার শিকার হন তিনি। এতে গুরুতর আহত হলে তাকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাতে তার মৃত্যু হয়।

আবুল কালাম আরও জানান, আলমগীরের মরদেহ দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় কাগজপত্র ও আইনি প্রক্রিয়া সম্পন্ন করার ক্ষেত্রে জটিলতা নিরসনে সরকারের সহযোগিতা কামনা করছেন তাঁরা।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network