1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপ-পরিচালক সেলিনা বেগম সাময়িক বরখাস্ত - বরিশাল ক্রাইম ট্রেস
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
৭৫ বছরের জীবনেও বিশ্রাম নেই বৃদ্ধ আব্দুল বারেকের মাদ্রাসায় আছেন ১৪ শিক্ষক, ৬ ছাত্রীর কেউ পাস করেননি জনগণের আকাঙ্ক্ষা নিয়ে আমরা রাস্তায় নেমেছি: শফিকুর রহমান ইসলাম বিক্রি করতে নয়, ইসলাম প্রতিষ্ঠা করতেই এদেশের পীর-মাশায়েখদের আগমন -ছারছীনা পীর ছাহেব লালমোহনে মাদরাসা শিক্ষক-কর্মচারী ফোরামের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি প্রবাসীর মৃত্যু আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ২৫ কারখানা ছুটি ইসলাম গ্রহণ করে ফরিদপুরের কলেজছাত্রীকে বিয়ে করলেন চীনা যুবক কলেজের নাম আছে, ক্যাম্পাস নেই; এইচএসসিতে ৫ পরীক্ষার্থীর সবাই ফেল তাহসিফের মৃত্যুর ঘটনায় বন্ধু দীপকে হেফাজতে নিয়েছে পিবিআই

বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপ-পরিচালক সেলিনা বেগম সাময়িক বরখাস্ত

  • আপডেট সময় : রবিবার, ১৭ মে, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শারীরিক শিক্ষা দফতরের উপপরিচালক সেলিনা বেগমকে দায়িত্বে অবহেলার অভিযোগে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

রোববার (১৭ মে) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো: হুমায়ুন কবির স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়। অফিস আদেশে বলা হয়, গত ১৪ মে আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও কেন্দ্রীয় ফুটবল দলের খেলোয়াড়দের দেয়া সুনির্দিষ্ট অভিযোগপত্রের পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা-২০১৮ এর অনুচ্ছেদ ২ (খ) এর (আ) মোতাবেক দায়িত্বে অবহেলার বিষয়টি সুষ্ঠুভাবে তদন্তের লক্ষ্যে বরিশাল বিশ্ববিদ্যালয় আইনের ধারা ৪৪-এর (৬) মোতাবেক সেলিনা বেগমকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

তবে সাময়িক বরখাস্তকালীন সময়ে তিনি বিধি মোতাবেক খোরাকীভাতা প্রাপ্য হবেন বলে আদেশে উল্লেখ করা হয়। বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ১৩ এপ্রিল আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিপক্ষে ম্যাচ ছিল বরিশাল বিশ্ববিদ্যালয়ের।

কিন্তু মাঠে উপস্থিত হয়েও শেষ পর্যন্ত খেলা থেকে বাদ পড়তে হয় ববি ফুটবল দলকে। অভিযোগ ওঠে, শারীরিক শিক্ষা দফতরের এই কর্মকর্তার অসহযোগিতা ও দায়িত্বে অবহেলার কারণেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিপক্ষে অংশগ্রহণ করতে পারেনি বরিশাল বিশ্ববিদ্যালয়।

এরপর চট্টগ্রাম থেকে বিশ্ববিদ্যালয়ে ফিরে গত ১৪ মে ফুটবল টুর্নামেন্টের খেলোয়াড় এবং সাধারণ শিক্ষার্থীরা শারীরিক শিক্ষা দফতরের এই কর্মকর্তার বিরুদ্ধে লিখিত অভিযোগ জমা দেন। একইসাথে তাকে আগামী ছয় ঘণ্টার মধ্যে বরখাস্ত করার আলটিমেটাম ও জোর দাবি জানান তারা। শিক্ষার্থীদের দাবির মুখেই শেষ পর্যন্ত তদন্তের স্বার্থে এই ব্যবস্থা নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network