1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বরিশালে থানায় ঢুকে আসামিকে মারধর - বরিশাল ক্রাইম ট্রেস
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
৭৫ বছরের জীবনেও বিশ্রাম নেই বৃদ্ধ আব্দুল বারেকের মাদ্রাসায় আছেন ১৪ শিক্ষক, ৬ ছাত্রীর কেউ পাস করেননি জনগণের আকাঙ্ক্ষা নিয়ে আমরা রাস্তায় নেমেছি: শফিকুর রহমান ইসলাম বিক্রি করতে নয়, ইসলাম প্রতিষ্ঠা করতেই এদেশের পীর-মাশায়েখদের আগমন -ছারছীনা পীর ছাহেব লালমোহনে মাদরাসা শিক্ষক-কর্মচারী ফোরামের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি প্রবাসীর মৃত্যু আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ২৫ কারখানা ছুটি ইসলাম গ্রহণ করে ফরিদপুরের কলেজছাত্রীকে বিয়ে করলেন চীনা যুবক কলেজের নাম আছে, ক্যাম্পাস নেই; এইচএসসিতে ৫ পরীক্ষার্থীর সবাই ফেল তাহসিফের মৃত্যুর ঘটনায় বন্ধু দীপকে হেফাজতে নিয়েছে পিবিআই

বরিশালে থানায় ঢুকে আসামিকে মারধর

  • আপডেট সময় : রবিবার, ১৭ মে, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশালের বাকেরগঞ্জ থানায় ঢুকে সাইবার আইনের মামলায় গ্রেপ্তার এক আসামিকে মারধর, ডিম নিক্ষেপ এবং অশালীন ভাষায় গালাগাল করার অভিযোগ উঠেছে যুব ও ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে।

একই সঙ্গে থানার হাজতখানায় প্রবেশ করে ভিডিও ধারণের অভিযোগও পাওয়া গেছে। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা। শনিবার (১৬ মে) রাতে এ ঘটনা ঘটে। ইতোমধ্যে ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে এবং তা ভাইরাল হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, সাদা একটি মাইক্রোবাস থানায় প্রবেশ করছিল। পরে থানা কম্পাউন্ডের প্রধান গেট দিয়ে প্রবেশ করার সঙ্গে সঙ্গে কতিপয় লোক স্লোগান দিয়ে প্রবেশ করে।

পুলিশ আসামিকে মাইক্রোবাস থেকে নামানোর সময় তাকে কিল, ঘুসি ও লাথি মারতে দেখা যায়। পুলিশ আসামিকে নিয়ে দৌড়ে থানা ভবনের মধ্যে প্রবেশ করে সামনের গেট আটকে দেয়। আরেকটি ভিডিওতে দেখা যায়, থানা হাজতে থাকা ওই আসামিকে উদ্দেশ্যে করে কয়েকজন গালাগালি করছেন। এই দৃশ্য ভিডিও করা হচ্ছে।

গ্রেপ্তার হওয়া ওই আসামি হলেন- বাকেরগঞ্জ উপজেলার নিয়ামতি ইউনিয়নের হযরত আলীর ছেলে লায়ন নিলয় পারভেজ। বাকেরগঞ্জ উপজেলার পাদ্রীশিবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ফারুক মৃধার করা সাইবার আইনের মামলার আসামি তিনি।

বরিশাল-৬ আসনের সংসদ সদস্য ও দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবুল হোসেন খানকে কটূক্তি করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি ও ভিডিও পোস্ট করার অভিযোগে তার বিরুদ্ধে মামলা করা হয়।

তবে অভিযোগ অস্বীকার করে বাকেরগঞ্জ পৌর যুবদলের আহ্বায়ক আতাউর রহমান রোমান বলেন, আসামি বিভিন্নভাবে প্রতারণা করে মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নিয়েছেন। প্রতারিত সাধারণ মানুষ এসে তাদের ক্ষোভ প্রকাশ করেছেন। তবে যুব ও ছাত্রদলের কোনো নেতাকর্মী সেখানে ছিলেন না বলে দাবি করেন তিনি।

বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল হোসেন বলেন, আদালতের নির্দেশে করা মামলায় শনিবার দুপুরে ঢাকায় অভিযান চালিয়ে লায়ন নিলয় পারভেজকে গ্রেপ্তার করা হয়। রাত আটটার দিকে তাকে থানায় আনা হয়। এ সময় কিছু উত্তেজিত লোক তাকে লাঞ্ছিত ও হামলার চেষ্টা করে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে আসামিকে হেফাজতে নেয়।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network