1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বরিশালে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু - বরিশাল ক্রাইম ট্রেস
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
৭৫ বছরের জীবনেও বিশ্রাম নেই বৃদ্ধ আব্দুল বারেকের মাদ্রাসায় আছেন ১৪ শিক্ষক, ৬ ছাত্রীর কেউ পাস করেননি জনগণের আকাঙ্ক্ষা নিয়ে আমরা রাস্তায় নেমেছি: শফিকুর রহমান ইসলাম বিক্রি করতে নয়, ইসলাম প্রতিষ্ঠা করতেই এদেশের পীর-মাশায়েখদের আগমন -ছারছীনা পীর ছাহেব লালমোহনে মাদরাসা শিক্ষক-কর্মচারী ফোরামের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি প্রবাসীর মৃত্যু আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ২৫ কারখানা ছুটি ইসলাম গ্রহণ করে ফরিদপুরের কলেজছাত্রীকে বিয়ে করলেন চীনা যুবক কলেজের নাম আছে, ক্যাম্পাস নেই; এইচএসসিতে ৫ পরীক্ষার্থীর সবাই ফেল তাহসিফের মৃত্যুর ঘটনায় বন্ধু দীপকে হেফাজতে নিয়েছে পিবিআই

বরিশালে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু

  • আপডেট সময় : রবিবার, ১৭ মে, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশালে বেড়েই চলছে হাম উপসর্গে মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় বরিশালে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগের মৃতের সংখ্যা পৌঁছেছে ৩২ জনে। যার মধ্যে শের-ই বাংলা মেডিকেল কলেজে (শেবাচিম) মৃত্যু হয়েছে ২২ জনের। রোববার (১৭ মে) সকালে হাসপাতাল পরিচালকের কার্যালয় এ তথ্য নিশ্চিত করেছে।

সবশেষ মৃত শিশু পটুয়াখালী সদরের বড় বিঘাইয়ের বাসিন্দা মো. কাওসার হোসেনের সাত মাস বয়সী কণ্যা নুসাইবা। শনিবার (১৬ মে) দিবাগত রাতে শিশুটি হাসপাতালে চিকিৎসাধীনবস্থায় মৃত্যুবরণ করে।

শনিবার সকাল সাড়ে ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় হাসপাতালটিতে নতুন করে ভর্তি হয়েছে ৪২ জন। হাসপাতাল ছেড়েছেন ৬২ জন। বর্তমানে ভর্তি আছেন ১৯৬ জন। এ নিয়ে চলতি বছরের জানুয়ারি থেকে চলতি মাস পর্যন্ত হাসপাতালটিতে চিকিৎসা নিয়েছেন ২১৯৫ জন রোগী।

এদিকে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের তিনটি কক্ষে চলছে হাম রোগের চিকিৎসা। বেড সংকটে নতুন করে আরও একটি হাম ওয়ার্ড খোলা হয়েছে। একই সাথে বর্তমানে বরিশাল জেনারেল হাসপাতালেও এই রোগের উপসর্গ নিয়ে রোগী ভর্তির সংখ্যা বেড়েছে।

বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের তথ্যমতে জানুয়ারি থেকে এখন পর্যন্ত বিভাগে হাম উপসর্গ নিয়ে রোগী ভর্তির সংখ্যা ৫৬৭৫ জন যার মধ্যে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন ৫৬১৫ জন।

বরিশাল বিভাগীয় স্বাস্থ্য কার্যালয়ের ভারপ্রাপ্ত পরিচালক ডা. মো. লোকমান হাকিম জানান, ‘বরিশাল বিভাগে হামের প্রাদুর্ভাব মূলত মার্চে ভয়াবহ রূপ নেয়। ইতিমধ্যে শিশুদের টিকার আওতায় আনা হয়েছে। পরিস্থিতি দ্রুতই নিয়ন্ত্রণে আসবে।’

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network