1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
ঠিকাদারের বিল দ্রুত ছাড়ের তদবির, চেয়ার ছুড়ে মারার অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে - বরিশাল ক্রাইম ট্রেস
মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
চলতি বছরেই শুরু বরিশাল সরকারি মহিলা পলিটেকনিকে শিক্ষা কার্যক্রম!   কলাপাড়ায় দুই সন্তানের জননীর রহস্যজনক মৃত্যু  কলাপাড়ায় রহমতপুর খালে দ্বিতীয় দফা উচ্ছেদ অভিযান শুরু কলাপাড়ায় ২৬ বস্তা জেলে চাল উদ্ধারের ঘটনায় মামলা শাহ্ মাহমুদিয়া কলেজ অধ্যক্ষকে অপসারণের দাবিতে সংবাদ সম্মেলন বরিশালে যুবককে কুপিয়ে হত্যা, প্রধান অভিযুক্ত মধু গ্রেপ্তার বানারীপাড়ায় বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও পরামর্শ সেবা ক্যাম্প ঠিকাদারের বিল দ্রুত ছাড়ের তদবির, চেয়ার ছুড়ে মারার অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে বানারীপাড়ায় হাতে মেহেদীর রঙ না মুছতেই নববধূর রহস্যজনক মৃত্যু !  হানি ট্র্যাপ মামলার আসামির জামিনে ক্ষোভ, কাফনের কাপড় পরে মানববন্ধন

ঠিকাদারের বিল দ্রুত ছাড়ের তদবির, চেয়ার ছুড়ে মারার অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে

  • আপডেট সময় : সোমবার, ১৮ মে, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) প্রকৌশল দপ্তরের সহকারী প্রকৌশলী মো. মামুন অর রশিদের ওপর চেয়ার ছুড়ে মারার অভিযোগ উঠেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের ১ নম্বর সহ-সভাপতি মিনহাজুল ইসলাম (মিনহাজ সাগর)-এর বিরুদ্ধে। তবে অভিযুক্ত ছাত্রনেতা অভিযোগটি অস্বীকার করেছেন।

গতকাল রোববার (১৭ মে) বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল দপ্তরে এ ঘটনা ঘটে । খোঁজ নিয়ে জানা যায়, একটি ঠিকাদারি কাজের বিল দ্রুত পাইয়ে দেওয়ার তদবিরকে কেন্দ্র করেই এ পরিস্থিতির সৃষ্টি হয়।

প্রকৌশল দপ্তর ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, কিছুদিন আগে ঠিকাদার সাইফুল মুন্সি বিশ্ববিদ্যালয়ের বিজয় চব্বিশ হলের প্রভোস্ট কক্ষ ও অজুখানার বৈদ্যুতিক লাইনের কাজ সম্পন্ন করেন। ওই কাজের বিল উত্তোলনের বিষয়ে তদবির করতে ঠিকাদারকে সঙ্গে নিয়ে সহকারী প্রকৌশলী মামুন অর রশিদের কক্ষে যান ছাত্রদল নেতা মিনহাজুল ইসলাম।

এ সময় বিল ছাড়ে বিলম্ব কেন হচ্ছে, এ বিষয়ে তিনি ব্যাখ্যা চান এবং দ্রুত বিল দেওয়ার জন্য চাপ দেন বলে অভিযোগ ওঠে। জবাবে সহকারী প্রকৌশলী মামুন আর রশিদ জানান, সরকারি বিধি ও নির্ধারিত প্রক্রিয়া অনুসারেই বিল পরিশোধ করা হবে।

অভিযোগ রয়েছে এ সময়ে, এই বক্তব্যে ক্ষিপ্ত হয়ে মিনহাজুল ইসলাম কক্ষে থাকা একটি চেয়ার তুলে সহকারী প্রকৌশলীকে লক্ষ্য করে ছুড়ে মারেন। ঘটনাস্থলে উপস্থিত বিশ্ববিদ্যালয়ের এক কর্মকর্তা জানান, প্রথমে তিনি চেয়ারটি ঠেকিয়ে দিলেও পরে দরজার পাশে থাকা আরেকটি চেয়ার দিয়ে সহকারী প্রকৌশলীকে আঘাত করা হয়।

ভুক্তভোগী সহকারী প্রকৌশলী মামুন আর রশীদ বলেন,“ছাত্রদল সহ-সভাপতি মিনহাজ সাগর ঠিকাদারের বিল দ্রুত দেওয়ার জন্য চাপ দেন। আমি তাকে জানাই যে, বিল নিয়ম অনুযায়ী প্রক্রিয়াকরণ হবে এবং দপ্তর প্রধানের সঙ্গে কথা বলতে বলি। এতে তিনি ক্ষিপ্ত হয়ে আমাকে চেয়ার ছুড়ে মারেন এবং যাওয়ার সময় হুমকিও দেন। ঘটনার পর থেকে আমি নিরাপত্তাহীনতায় ভুগছি।”

অন্যদিকে অভিযোগ অস্বীকার করে ছাত্রদল নেতা মিনহাজুল ইসলাম বলেন,“আমি শুধু বিলের বিষয়ে কথা বলতে গিয়েছিলাম। দ্রুত বিল দেওয়ার অনুরোধ করি। কিন্তু প্রকৌশলী মামুন উল্টো আমার পরিচয় জানতে চান এবং বলেন, ‘আমি কে?’এতে আমি অপমানবোধ করি এবং কক্ষ থেকে বের হয়ে আসি। চেয়ার ছোড়ার মতো কোনো ঘটনা ঘটেনি।”

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network