1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
অনলাইন সেবায় এসেছে বিসিসির পানি সরবরাহ বিভাগ - বরিশাল ক্রাইম ট্রেস
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
অটোরিকশা আটকের পর চালকের ধাক্কায় ট্রাফিক পুলিশের মৃত্যু বরগুনায় আসামি ধরতে গিয়ে হামলায় আহত ৬ ডিবি পুলিশ বাউফলে সাইবার মামলায় উপ-খাদ্য পরিদর্শক কারাগারে চরফ্যাশনে যুবদল নেতার নেতৃত্বে ২ জামায়াত নেতাকে হাত-পা বেঁধে  মধ্যযুগীয় নির্যাতন ‘অর্থের বিনিময়ে’ এসএসসি পরীক্ষার্থীর খাতা লিখে দিচ্ছিলেন শিক্ষকরা অনলাইন সেবায় এসেছে বিসিসির পানি সরবরাহ বিভাগ বরিশাল শেবাচিম হাসপাতালে চালু হচ্ছে হেমাটোলজি ডে কেয়ার ইউনিট গলাচিপায় এনএসআই ও উপজেলা প্রশাসনের যৌথ অভিযানে ৫০ লক্ষ রেনুপোনা জব্দ, ট্রাক আটক ভোলায় মাধ্যমিক বিদ্যালয় পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষককে পুরস্কার প্রদান ঝালকাঠি সরকারি মহিলা কলেজের সচেতনতামূলক রেলী আয়োজন 

অনলাইন সেবায় এসেছে বিসিসির পানি সরবরাহ বিভাগ

  • আপডেট সময় : বুধবার, ২০ মে, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) সব ধরনের নাগরিক সেবা পর্যায়ক্রমে অনলাইন বা ডিজিটাল প্ল্যাটফর্মে নিয়ে আসার উদ্যোগ নেয়া হয়েছে।বুধবার (২০ মে) এই ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে পানি সরবরাহ বিভাগের অনলাইন সেবা কার্যক্রমের উদ্বোধন করা হয়। এর উদ্বোধন করেন বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রশাসক সরাসরি একজন গ্রাহকের আবেদনের প্রক্রিয়া সম্পন্ন করার মাধ্যমে এই অনলাইন কার্যক্রমের সূচনা করেন। ডিজিটাল সেবার আওতায় এখন থেকে নগরবাসী ঘরে বসেই পানি সংযোগের আবেদনসহ বিভিন্ন প্রশাসনিক সেবা গ্রহণ করতে পারবেন।

বক্তব্যে প্রশাসক বলেন, ‘নাগরিক সেবাকে আরো সহজ, দ্রুত ও স্বচ্ছ করার লক্ষ্যেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এর মাধ্যমে গ্রাহকদের দাফতরিক কাজে সিটি করপোরেশনে আসার ভোগান্তি অনেকাংশে কমে আসবে।’

এ সময় উপস্থিত ছিলেন বিসিসি প্রধান নির্বাহী কর্মকর্তা মো: রেজাউল বারী, প্রধান রাজস্ব কর্মকর্তা মো: রায়হান উজ জামান, সচিব রুম্পা সিকদার, পানি সরবরাহ শাখার প্রধান প্রকৌশলী ওমর ফারুকসহ পানি শাখার কর্মকর্তাবৃন্দ।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network