1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
হাম উপসর্গে বরিশালে ২ শিশুর মৃত্যু - বরিশাল ক্রাইম ট্রেস
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
অটোরিকশা আটকের পর চালকের ধাক্কায় ট্রাফিক পুলিশের মৃত্যু বরগুনায় আসামি ধরতে গিয়ে হামলায় আহত ৬ ডিবি পুলিশ বাউফলে সাইবার মামলায় উপ-খাদ্য পরিদর্শক কারাগারে চরফ্যাশনে যুবদল নেতার নেতৃত্বে ২ জামায়াত নেতাকে হাত-পা বেঁধে  মধ্যযুগীয় নির্যাতন ‘অর্থের বিনিময়ে’ এসএসসি পরীক্ষার্থীর খাতা লিখে দিচ্ছিলেন শিক্ষকরা অনলাইন সেবায় এসেছে বিসিসির পানি সরবরাহ বিভাগ বরিশাল শেবাচিম হাসপাতালে চালু হচ্ছে হেমাটোলজি ডে কেয়ার ইউনিট গলাচিপায় এনএসআই ও উপজেলা প্রশাসনের যৌথ অভিযানে ৫০ লক্ষ রেনুপোনা জব্দ, ট্রাক আটক ভোলায় মাধ্যমিক বিদ্যালয় পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষককে পুরস্কার প্রদান ঝালকাঠি সরকারি মহিলা কলেজের সচেতনতামূলক রেলী আয়োজন 

হাম উপসর্গে বরিশালে ২ শিশুর মৃত্যু

  • আপডেট সময় : বুধবার, ২০ মে, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : বরিশাল বিভাগে হাম উপসর্গে মৃত্যুর সংখ্যা বেড়েই চলছে। গত ২৪ ঘন্টায় বরিশালে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগের মৃতের সংখ্যা পৌছেছে ৩৬ জনে। যার মধ্যে শেবাচিম হসাপাতালে মৃত্যু হয়েছে ২৬ জনের।

 

বুধবার (২০ মে) সকালে হাসপাতাল পরিচালকের কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।

 

মৃতরা হলেন- পিরোজপুরের মঠবাড়িয়ার বাসিন্দা মনিরুজ্জামনের সাড়ে চার মাস বয়সী ছেলে আলী আজগর ও পটুয়াখালী সদরের হাজীখালীর বাসিন্দা রাহাত গাজীর তিন মাস বয়সী ছেলে মুয়াজ।মঙ্গলবার (১৯ মে) তারা হাসপাতালে চিকিৎসাধীনবস্থায় মৃত্যুবরণ করে।

 

মঙ্গলবার (১৯ মে) সকাল সাড়ে ৮টা থেকে পরবর্তী ২৪ ঘন্টায় হাসপাতালটিতে নতুন করে ভর্তি হয়েছে ৫৫ জন। একই সময় হাসপাতাল ছেড়েছেন ৪৭ জন। বর্তমানে ভর্তি রয়েছেন ২০৪ জন। এ নিয়ে চলতি বছরের জানুয়ারী থেকে অদ্যাবদি হাসপাতালটিতে চিকিৎসা নিয়েছেন ২ হাজার ৩৪১ জন রোগী।

 

এদিকে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের তিনটি ওয়ার্ডে চলছে হাম চিকিৎসা। একই সাথে বরিশাল জেনারেল হাসপাতালেও এই রোগের উপসর্গ নিয়ে রোগী ভর্তির সংখ্যা বেড়েছে। গত ২৪ ঘন্টায় হাসপাতালটিতে নতুন করে ভর্তি হয়েছেন ২৪ জন।

 

বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের তথ্যমতে জানুয়ারি থেকে অদ্যাবদি বিভাগে হাম উপসর্গ নিয়ে বিভিন্ন হাসপাতালে ৬০৮৩ জন ভর্তি হয়েছিলেন।

 

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (অর্থ ও ভান্ডার) ডা. ‍আবদুল মুনয়েম সাদ জানান, হাম উপসর্গে রোগীর চাপ সামলাতে নতুন করে আরও একটি হাম আইসোলেশন ওয়ার্ড খোলা হয়েছে। রোগীর চাপ থাকায় চিকিৎসকদের হিমশিম খেতে হচ্ছে। হাসপাতালে স্থান সংকুলান হচ্ছে না। তারপরও চিকিৎসায় কোনো ঘাটতি নেই।’

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network