1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বিএনপি ঐক্যবদ্ধ থাকলে জনগণের অধিকার প্রতিষ্ঠা সম্ভব : জয়নুল আবেদিন - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ২৩ মে ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
বিএনপি ঐক্যবদ্ধ থাকলে জনগণের অধিকার প্রতিষ্ঠা সম্ভব : জয়নুল আবেদিন জাতীয় স্বর্ণ পদক প্রাপ্ত নারী উদ্যোক্তা পিংকি প্রধানমন্ত্রীর কাছে জীবনের নিরাপত্তার আবেদন  দপ্তরে গিয়ে অনিয়ম পেলেন প্রতিমন্ত্রী, ১৬ কর্মকর্তা-কর্মচারীকে স্ট্যান্ড রিলিজ বাবুগঞ্জে ভূমি সেবায় ইতিবাচক পরিবর্তন, প্রশংসায় এসিল্যান্ড তামান্না কলাপাড়ায় শিশু ও নারী নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন কলাপাড়ায় ১০ পিচ ইয়াবাসহ যুবক গ্রেফতার রামিসা হত্যায় আসামিপক্ষে লড়বেন না কোনো আইনজীবী নাসির উদ্দিন পাটোয়ারির ওপর হামলা নদীর ছাড়পত্রে সাগর থেকে কৌশলে ইলিশ পাচার নির্দেশনা অমান্য করে বিদ্যালয় মাঠে পশুর হাটের আয়োজন

বিএনপি ঐক্যবদ্ধ থাকলে জনগণের অধিকার প্রতিষ্ঠা সম্ভব : জয়নুল আবেদিন

  • আপডেট সময় : শুক্রবার, ২২ মে, ২০২৬
সাইফুল ইসলাম, বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি : বিএনপির ভাইস চেয়ারম্যান ও বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনের সংসদ সদস্য জয়নুল আবেদিন বলেছেন, জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরাই বিএনপির মূল শক্তি উল্লেখ করে তিনি বলেন, সংগঠনকে আরও গতিশীল করতে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম জোরদার করা প্রয়োজন।
শুক্রবার (২২ মে) বিকেল ৫টায় বরিশালের বাবুগঞ্জ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বাবুগঞ্জ উপজেলা শাখার আওতাধীন ইউনিয়ন ও ওয়ার্ড নেতৃবৃন্দকে নিয়ে আয়োজিত কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বাবুগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক সুলতান আহমেদ খানের সভাপতিত্বে এবং সদস্য সচিব ওয়াহিদুল ইসলাম প্রিন্সের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি ও বক্তারা বলেন, বর্তমান রাজনৈতিক বাস্তবতায় দলকে সুসংগঠিত করতে তৃণমূল নেতাকর্মীদের আরও সক্রিয় ভূমিকা রাখতে হবে। পাশাপাশি জনগণের পাশে থেকে গণমুখী রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করা হয়।
সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, অতিরিক্ত ডেপুটি অ্যাটর্নি জেনারেল ইউসুফ আলী রবি, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আঃ করিম হাওলাদার, যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম বাদশা, আরিফুল রহমান শিমুল সিকদার, এবিএম মোস্তাফিজুর রহমান ফারুক মাস্টার, বরিশাল জেলা মহিলা দল নেত্রী রেশমা রহমান, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন হিমেল, কেদারপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ কামাল হাওলাদার, মাধবপাশার সভাপতি ওয়াহিদুল ইসলাম খান, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি দুলাল চন্দ্র সাহা, শ্রমিক দল সভাপতি ফরিদ হোসেন, কৃষক দলের সভাপতি আরিফুর রহমান রতন তালুকদার, বাবুগঞ্জ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম রাফিল, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আতিকুর রহমান আল আমিন ও সদস্য সচিব আরাফাত হোসেন মৃধা। এসময় বাবুগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিএনপি ও অঙ্গসংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network