1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
হাম উপসর্গে বরিশালে আরও এক শিশুর মৃত্যু - বরিশাল ক্রাইম ট্রেস
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৬:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
৭৫ বছরের জীবনেও বিশ্রাম নেই বৃদ্ধ আব্দুল বারেকের মাদ্রাসায় আছেন ১৪ শিক্ষক, ৬ ছাত্রীর কেউ পাস করেননি জনগণের আকাঙ্ক্ষা নিয়ে আমরা রাস্তায় নেমেছি: শফিকুর রহমান ইসলাম বিক্রি করতে নয়, ইসলাম প্রতিষ্ঠা করতেই এদেশের পীর-মাশায়েখদের আগমন -ছারছীনা পীর ছাহেব লালমোহনে মাদরাসা শিক্ষক-কর্মচারী ফোরামের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি প্রবাসীর মৃত্যু আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ২৫ কারখানা ছুটি ইসলাম গ্রহণ করে ফরিদপুরের কলেজছাত্রীকে বিয়ে করলেন চীনা যুবক কলেজের নাম আছে, ক্যাম্পাস নেই; এইচএসসিতে ৫ পরীক্ষার্থীর সবাই ফেল তাহসিফের মৃত্যুর ঘটনায় বন্ধু দীপকে হেফাজতে নিয়েছে পিবিআই

হাম উপসর্গে বরিশালে আরও এক শিশুর মৃত্যু

  • আপডেট সময় : শনিবার, ২৩ মে, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : বরিশালে ক্রমশ ভয়াবহ আকার ধারণ করছে হাম সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আক্রান্ত হয়ে শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে বরিশাল বিভাগে হাম উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৯ জনে। এরমধ্যে শেবাচিম হাসপাতালেই মারা গেছে ২৯ জন।

শনিবার (২৩ মে) সকালে হাসপাতাল পরিচালকের কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়। মৃত শিশু হলো বরিশালের বাবুগঞ্জ উপজেলার শহিদুল ইসলামের ৯ মাস বয়সের ছেলে সাজ্জাদ। শুক্রবার (২২ মে) রাত সাড়ে ১২টার দিকে হাসপাতালের শিশু ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

 

হাসপাতাল সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল সাড়ে আটটা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় শেবাচিম হাসপাতালে নতুন করে ৬০ জন রোগী ভর্তি হয়েছেন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১৬ জন। বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন ২০৮ জন রোগী।

 

চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত শেবাচিম হাসপাতালে হাম উপসর্গ নিয়ে চিকিৎসা নিয়েছেন ২ হাজার ৪৯০ জন রোগী।

 

অপরদিকে, শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের পাশাপাশি বরিশাল জেনারেল হাসপাতালেও হাম উপসর্গ নিয়ে রোগী ভর্তি বাড়ছে। বেড সংকটের কারণে অনেক রোগীকে হাসপাতালের বারান্দায় চিকিৎসা নিতে দেখা গেছে। গত ২৪ ঘণ্টায় ওই হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন আরও ১৬ জন।

বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত বিভাগের বিভিন্ন হাসপাতালে হাম উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন ৬ হাজার ৩৬২ জন।

বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক (ভারপ্রাপ্ত) ডা. মোহাম্মদ লোকমান হাকিম বলেন, হাম উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া অনেক শিশু নিউমোনিয়াসহ বিভিন্ন জটিল রোগে আক্রান্ত থাকে।

 

অনেক ক্ষেত্রে রোগীরা দেরিতে হাসপাতালে আসায় নিউমোনিয়া গুরুতর আকার ধারণ করে। ফলে শিশুদের বাঁচানো কঠিন হয়ে পড়ে। তাই দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।

 

তিনি আরও বলেন, সরকারি হাসপাতালগুলো হাম আক্রান্ত রোগীদের চিকিৎসায় সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করছে। চিকিৎসকরাও কোনো ধরনের ঘাটতি রাখছেন না।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network