1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বাবুগঞ্জে নিজস্ব অর্থায়নে কাঁচা রাস্তা সংস্কার করলেন রাজন শিকদার - বরিশাল ক্রাইম ট্রেস
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
৭৫ বছরের জীবনেও বিশ্রাম নেই বৃদ্ধ আব্দুল বারেকের মাদ্রাসায় আছেন ১৪ শিক্ষক, ৬ ছাত্রীর কেউ পাস করেননি জনগণের আকাঙ্ক্ষা নিয়ে আমরা রাস্তায় নেমেছি: শফিকুর রহমান ইসলাম বিক্রি করতে নয়, ইসলাম প্রতিষ্ঠা করতেই এদেশের পীর-মাশায়েখদের আগমন -ছারছীনা পীর ছাহেব লালমোহনে মাদরাসা শিক্ষক-কর্মচারী ফোরামের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি প্রবাসীর মৃত্যু আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ২৫ কারখানা ছুটি ইসলাম গ্রহণ করে ফরিদপুরের কলেজছাত্রীকে বিয়ে করলেন চীনা যুবক কলেজের নাম আছে, ক্যাম্পাস নেই; এইচএসসিতে ৫ পরীক্ষার্থীর সবাই ফেল তাহসিফের মৃত্যুর ঘটনায় বন্ধু দীপকে হেফাজতে নিয়েছে পিবিআই

বাবুগঞ্জে নিজস্ব অর্থায়নে কাঁচা রাস্তা সংস্কার করলেন রাজন শিকদার

  • আপডেট সময় : রবিবার, ২৪ মে, ২০২৬
বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি : বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের সাদেকখা কুমারিয়ার পীঠ গ্রামের মীরগঞ্জ ফেরিঘাট থেকে জাহিদ পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত প্রায় দুই  কিলোমিটার  কাঁচা সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে।
বিদ্যালয়ের শিশু শিক্ষার্থীসহ স্থানীয় কয়েক হাজার মানুষের চলাচলের একমাত্র এ সড়কটি বর্ষা ও জলোচ্ছ্বাসের সময় বছরের অধিকাংশ সময় প্রায় ৪ ফুট পানির নিচে তলিয়ে থাকে। ফলে চরম দুর্ভোগে পড়তে হয় এলাকাবাসীকে।
দীর্ঘদিনের এ ভোগান্তির বিষয়টি নজরে আসে রহমতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোঃ রাজন শিকদারের। তিনি গত ২৪ মে রবিবার সরেজমিনে সড়কটি পরিদর্শন করেন এবং তাৎক্ষণিকভাবে নিজের ব্যক্তিগত অর্থায়নে সড়কটি সংস্কার, বালু ও মাটি ফেলে প্রায় চার ফুট উঁচু করার উদ্যোগ গ্রহণ করেন।
স্থানীয়রা জানান, সড়কটি সংস্কার হলে কয়েক হাজার মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব হবে এবং শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাতায়াত অনেক সহজ হবে।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বরিশাল মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি আজিজুল ইসলাম, যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম রাফিল, বাবুগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আতিকুর রহমান আল আমিন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হোসেন ইমরান, রহমতপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ রফিকুল ইসলাম নান্টু, ৯নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক বাবুল সরদার, সিনিয়র সহ-সভাপতি আরিফুজ্জামান জলিলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network