1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
জিয়ানগরে ইয়াবাসহ পুলিশের হাতে মাদক কারবারি গ্রেফতার - বরিশাল ক্রাইম ট্রেস
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
৭৫ বছরের জীবনেও বিশ্রাম নেই বৃদ্ধ আব্দুল বারেকের মাদ্রাসায় আছেন ১৪ শিক্ষক, ৬ ছাত্রীর কেউ পাস করেননি জনগণের আকাঙ্ক্ষা নিয়ে আমরা রাস্তায় নেমেছি: শফিকুর রহমান ইসলাম বিক্রি করতে নয়, ইসলাম প্রতিষ্ঠা করতেই এদেশের পীর-মাশায়েখদের আগমন -ছারছীনা পীর ছাহেব লালমোহনে মাদরাসা শিক্ষক-কর্মচারী ফোরামের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি প্রবাসীর মৃত্যু আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ২৫ কারখানা ছুটি ইসলাম গ্রহণ করে ফরিদপুরের কলেজছাত্রীকে বিয়ে করলেন চীনা যুবক কলেজের নাম আছে, ক্যাম্পাস নেই; এইচএসসিতে ৫ পরীক্ষার্থীর সবাই ফেল তাহসিফের মৃত্যুর ঘটনায় বন্ধু দীপকে হেফাজতে নিয়েছে পিবিআই

জিয়ানগরে ইয়াবাসহ পুলিশের হাতে মাদক কারবারি গ্রেফতার

  • আপডেট সময় : মঙ্গলবার, ২ জুন, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : পিরোজপুরের জিয়ানগরে ৩০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে জিয়ানগর থানা পুলিশ।

সোমবার (১জুন) দিবাগত রাত আনুমানিক ১১ টার দিকে উপজেলার ৩নম্বর বালিপাড়া ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ড পশ্চিম বালিপাড়া এলাকার মো.ইউসুফ আলী ঘরামির পুত্র এলাকার চিহ্নিত মাদক কারবারি মো.আজিজুল হক ঘরামি (৩৮) কে ঢেপসাবুনিয়া মোড়ের সেন্টু মেম্বার এর স’মিলের সামনে থেকে আটক করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, জিয়ানগর থানা পুলিশের একটি দল অভিমান চালিয়ে এই মাদক কারবারিকে বিশেষ কৌষলে গ্রেফতার করে থানায় নিয়ে যায়।

এলাকাবাসী আরও জানান, মাদক ব্যবসায়ী আজিজুল পুলিশের হাতে গ্রেফতার হলেও এমন মাদক ব্যবসায়ী এলাকায় আরও রয়েছে। তাদেরকেও গ্রেফতারের দাবি জানান তারা। মাদক নির্মূলে পুলিশের অভিযানকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী।

থানা সূত্রে জানা যায়, জিয়ানগর থানা উপ-পরিদর্শক (এস আই) মো. ইসমাইল হোসেনের নেতৃত্বে সঙ্গীয় অফিসার এসআই শাহিনুর রহমান, এসআই সঞ্জিব ঢালী, এসআই রবিউল ইসলামসহ পুলিশের একটি দল বিশেষ অভিযান পরিচালনা করে আজিজুলকে গ্রেফতার করে।

জিয়ানগর থানা অফিসার ইনচার্জ মো. মোহব্বাত খান জানান,  গ্রেফতারকৃত মাদক কারবারি আজিজুলের বিরুদ্ধে মাদক আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। তিনি আরও জানান, মাদকের  বিরুদ্ধে আমরা সব সময় সোচ্চার ছিলাম আছি এবং থাকবো। মাদকের বিরুদ্ধে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে। এই থানায় কোন ধরনের কোন অন্যায়কে প্রশ্রয় দেওয়া হবে না।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network