1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বাবুগঞ্জে তিন শিবিরের সাবেক নেতার এবি পার্টিতে যোগদান - বরিশাল ক্রাইম ট্রেস
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
৭৫ বছরের জীবনেও বিশ্রাম নেই বৃদ্ধ আব্দুল বারেকের মাদ্রাসায় আছেন ১৪ শিক্ষক, ৬ ছাত্রীর কেউ পাস করেননি জনগণের আকাঙ্ক্ষা নিয়ে আমরা রাস্তায় নেমেছি: শফিকুর রহমান ইসলাম বিক্রি করতে নয়, ইসলাম প্রতিষ্ঠা করতেই এদেশের পীর-মাশায়েখদের আগমন -ছারছীনা পীর ছাহেব লালমোহনে মাদরাসা শিক্ষক-কর্মচারী ফোরামের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি প্রবাসীর মৃত্যু আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ২৫ কারখানা ছুটি ইসলাম গ্রহণ করে ফরিদপুরের কলেজছাত্রীকে বিয়ে করলেন চীনা যুবক কলেজের নাম আছে, ক্যাম্পাস নেই; এইচএসসিতে ৫ পরীক্ষার্থীর সবাই ফেল তাহসিফের মৃত্যুর ঘটনায় বন্ধু দীপকে হেফাজতে নিয়েছে পিবিআই

বাবুগঞ্জে তিন শিবিরের সাবেক নেতার এবি পার্টিতে যোগদান

  • আপডেট সময় : বুধবার, ৩ জুন, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : বরিশালের বাবুগঞ্জ উপজেলায় জামায়াত শিবিরের রাজনীতির সাথে দীর্ঘদিন সম্পৃক্ত থাকা তিন সহোদর ভাই আনুষ্ঠানিকভাবে আমার বাংলাদেশ পার্টিতে (এবি পার্টি) যোগদান করেছেন।

তারা হলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সরকারি আবুল কালাম কলেজ শাখার সাবেক সভাপতি মো. রাকিব সিকদার, তার বড় ভাই মো. সাকিব সিকদার এবং ছোট ভাই মো. সাজিদ সিকদার। বুধবার দুপুরে জানা গেছে, এবি পার্টির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের হাত ধরে তারা দলটিতে যোগ দিয়েছেন। এ সময় তারা নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

মো. রাকিব সিকদার দীর্ঘদিন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের রাজনীতিতে সক্রিয় ছিলেন। পাশাপাশি তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর যুব বিভাগের বাবুগঞ্জ উপজেলা শাখার সাবেক সেক্রেটারির দায়িত্ব পালন করেছেন। দলীয় যোগদানের বিষয়টি নিশ্চিত করে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে রাকিব সিকদার লিখেছেন, আলহামদুলিল্লাহ, আমি এবং আমার বড় ভাই সাকিব সিকদার ও ছোট ভাই সাজিদ সিকদার ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ ভাইয়ের বাসায় তার হাত ধরে এবি পার্টিতে যোগদান করলাম। সবাই দোয়া করবেন যাতে ব্যারিস্টার ফুয়াদ ভাইয়ের হাতকে শক্তিশালী করতে পারি এবং সুস্থ ধারার রাজনীতির চর্চা করতে পারি। তাদের এই দলবদলকে কেন্দ্র করে বাবুগঞ্জের রাজনৈতিক অঙ্গনে আলোচনা সৃষ্টি হয়েছে। স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, জামায়াত শিবির ঘরােনার পরিচিত কয়েকজন কর্মী ও নেতার এবি পার্টিতে যোগদান দলটির সাংগঠনিক কার্যক্রমে নতুন মাত্রা যোগ করতে পারে। এ ব্যাপারে জামায়াতে ইসলামীর উপজেলা শাখার দায়িত্বশীল এক নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, বিষয়টি আমাদের জানা নেই। তিনি আরও বলেন, যোগদানকৃতদের মতো আমাদের সংগঠনে অসংখ্য নেতাকর্মী ও সমর্থক রয়েছে। যারা যোগদান করেছে তারা দীর্ঘদিন থেকে দলে নিস্কিয়কর্মী।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network