1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
২০২৬ ফুটবল বিশ্বকাপ : জয়ে বিশ্বকাপ অভিযান শুরু দক্ষিণ কোরিয়ার - বরিশাল ক্রাইম ট্রেস
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
উপকূলের দিকে এগিয়ে আসছে শক্তিশালী টাইফুন ‘ডলফিন’ ১ হাজারের বেশি ফ্লাইট বাতিল! পটুয়াখালীতে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে যুবক আটক, পুলিশের কাছে সোপর্দ বরগুনায় ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ আটক ১ দশমিনায় নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, শনাক্তের চেষ্টা চলছে খাদ্যগ্রহণে ইসলামের পাঁচ নীতি বৈষম্য দূর করে সমান উন্নয়ন করছে সরকার : বরগুনায় সেলিমা রহমান গোল করে মেসির বাবাকে শ্রদ্ধা জানালেন ডি পল হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় আক্রান্ত ১,০৬৩ কাঁঠালের বিস্কুট তৈরি করে সাড়া ফেলেছেন গাজীপুরে আব্দুস সাত্তার মাতারবাড়ি কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন প্রধানমন্ত্রীর

২০২৬ ফুটবল বিশ্বকাপ : জয়ে বিশ্বকাপ অভিযান শুরু দক্ষিণ কোরিয়ার

  • আপডেট সময় : শুক্রবার, ১২ জুন, ২০২৬

স্পোর্টস ডেস্ক : নিরুত্তাপ প্রথমার্ধের পর আক্রমণ-পাল্টা আক্রমণে রোমাঞ্চ ছড়ালো ম্যাচ। ধারার বিপরীতে শুরুতে এগিয়ে গেল চেক প্রজাতন্ত্র। কিন্তু ব্যবধান ধরে রাখতে পারল না তারা। অসংখ্য সুযোগ হাতছাড়ার পর অবশেষে ঘুরে দাঁড়িয়ে বিশ্বকাপের ২৩তম আসরে নিজেদের প্রথম ম্যাচেই জয়ের স্বাদ পেল দক্ষিণ কোরিয়া।

মেক্সিকোর এস্তাদিও গুয়াদালাহারায় ‘এ’ গ্রুপের ম্যাচে বাংলাদেশ সময় শুক্রবার সকালে চেক প্রজাতন্ত্রকে ২-১ গোলে হারিয়েছে এশিয়ার দেশটি।

২০১০ বিশ্বকাপের পর জয় দিয়ে বিশ্বকাপ শুরু করতে পারল দক্ষিণ কোরিয়া।

দলটির সবচেয়ে বড় ভরসা, দেশের সর্বোচ্চ গোলের রেকর্ডের জন্য যার প্রয়োজন আর মোটে দুটি গোল, সেই সন হিউং-মিন একের পর এক সুযোগ হাতছাড়া করেন। এক পর্যায়ে তাকে তুলে নেওয়া হয়। তার হতাশাজনক পারফরম্যান্সের খেসারত শেষ পর্যন্ত দিতে হয়নি দলকে।

প্রথমার্ধে বল দখলে কিছুটা এগিয়ে ছিল দক্ষিণ কোরিয়া। তবে আক্রমণে খুব একটা সুবিধা করতে পারেনি তারা। এ সময় লক্ষ্যে তারা কেবল একটি শট রাখতে পারে। চেক প্রজাতন্ত্র অবশ্য সেটাও পারেনি।

তবে বিরতির পর পাল্টে যায় ম্যাচের চিত্র। আক্রমণে গতি বাড়ায় দক্ষিণ কোরিয়া। বল দখলে এই অর্ধে আরও পিছিয়ে থাকলেও পাল্টা আক্রমণ শানায় চেক প্রজাতন্ত্রও। ম্যাচের ৫৯তম মিনিটে গোলের দেখাও পেয়ে যায় তারা। লক্ষ্যে রাখা প্রথম শটেই জালের দেখা পায় ইউরোপের দলটি। হেডে গোলটি করেন অধিনায়ক লাদিস্লাভ ক্রেইচি।

আট মিনিট পরই সমতা আনে দক্ষিণ কোরিয়া। ৬৭তম মিনিটে গোল করেন ফেনুর্ডে খেলা মিডফিল্ডার হোয়াং ইন–বম। আর ৮০তম মিনিটে দ্বিতীয় গোলটি করেছেন ওহ হিউয়ান–গিউ।

শেষ দিকে দারুণ দুটি সেভে দক্ষিণ কোরিয়ার তিন পয়েন্ট প্রাপ্তিতে ভূমিকা রাখেন দলটির গোলরক্ষক কিম সিউং-গিউ।

একই গ্রুপে আসরের উদ্বোধনী ম্যাচে দক্ষিন আফ্রিকাকে ২-০ গোলে হারায় মেক্সিকো। গোল ব্যবধানে এগিয়ে গ্রুপের শীর্ষে বিশ্বকাপের স্বাগতিকরা। দুইয়ে দক্ষিণ কোরিয়া।

 

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network