1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
স্বরূপকাঠী উপজেলা বিএনপির সাবেক সভাপতি ওয়াহিদের মৃত্যুতে ব্যারিস্টার সাইফের শোক - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন
শিরোনাম
২২ দিনের নিষেধাজ্ঞা শেষে সাগরে শত শত ট্রলার বরিশালে জমজমাট ইলিশের বাজার, মেঘনায় হাজারো জেলে বরিশালে কোস্ট গার্ডের জাহাজের ধাক্কায় গমবোঝাই জাহাজে ফাটল জনগণের পুলিশ হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীকে বহনকারী উড়োজাহাজে ত্রুটির কারণ জানতে চেয়ে কমিটি আইসিটির বিচারপতির বাসার সামনে ককটেল বিস্ফোরণ, আটক ৪ সংবাদ প্রকাশের পর বাকেরগঞ্জে ধর্ষণ মামলা, ওসির ভূমিকা নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি আ. লীগের দুর্বৃত্তরা ছাড়া সবাই আমাদের কাছে নিরাপদ: নয়ন ট্রাকের চাকায় পিষ্ট পা, অসহনীয় যন্ত্রণায় দিন কাটছে আশরাফুলের সাতলায় ঘের নিয়ে দ্বন্দ্ব: চুরির অপবাদে ছাত্রদল নেতার ওপর ছাত্রলীগের হামলা, প্রতিবাদে বিক্ষোভ

স্বরূপকাঠী উপজেলা বিএনপির সাবেক সভাপতি ওয়াহিদের মৃত্যুতে ব্যারিস্টার সাইফের শোক

  • আপডেট সময় : রবিবার, ১৪ জুন, ২০২৬
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: পিরোজপুরের  স্বরূপকাঠী (নেছারাবাদ) উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি  ওয়াহিদুজ্জামান ওয়াহিদের মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বানারীপাড়া-স্বরূপকাঠী আসনের সাবেক সংসদ সদস্য ও হুইপ প্রয়াত সৈয়দ শহীদুল হক জামালের ছোট ছেলে ব্যারিস্টার সৈয়দ সাইফুল হক সাইফ। তিনি এক শোক বার্তায়, মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন  তাকে যেন জান্নাতুল ফেরদৌস নসিব করা হয়। পাশাপাশি শোকসন্তপ্ত পরিবার, আত্মীয়-স্বজন,দলীয় নেতা-কর্মী ও শুভানুধ্যায়ীদের এই শোক সহ্য করার শক্তি কামনা করেন।
 এক শোকবার্তায় তিনি বলেন, “ওয়াহিদুজ্জামান ওয়াহিদের মৃত্যুতে আমি ও আমার পরিবার গভীরভাবে শোকাহত। তিনি ছিলেন জাতীয়তাবাদী আদর্শের একজন,  নিবেদিতপ্রাণ ,জনবান্ধব ও উন্নয়নমুখী নেতা। তিনি ছিলেন আমার প্রয়াত পিতা সৈয়দ শহীদুল হক জামালের অত্যন্ত স্নেহধন্য। স্বরূপকাঠীর উন্নয়নে তিনি আমার বাবার সারথী ছিলেন।
তার মৃত্যুতে এলাকার রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি হয়েছে।
 রাজনৈতিক, সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে তার অবদান স্বরূপকাঠীবাসীর  হৃদয়ে চিরস্মরণীয় হয়ে থাকবে।
শনিবার (১৩ জুন) সন্ধ্যায় ভারতের চেন্নাইয়ে চিকিৎসাধীন অবস্থায় ওয়াহিদুজ্জামান ওয়াহিদ ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network