1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
গৌরনদীতে বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরন - বরিশাল ক্রাইম ট্রেস
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন
শিরোনাম

গৌরনদীতে বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরন

  • আপডেট সময় : বুধবার, ১৭ জুন, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : দুর্নীতি প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দূর্নীতি দমন কমিশন বরিশাল জেলা কার্যালয়ের আয়োজনে এবং গৌরনদী উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সার্বিক সহযোগীতায় উপজেলা মিলনায়তনে ৩টি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রীরা বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণে বিচারকদের নম্বর ভিক্তিতে চ্যাম্পিয়ন হয় পালরদী মডেল স্কুল এন্ড কলেজ,রানার আপ গৌরনদী গার্লস স্কুল এন্ড কলেজ এবং তয় স্থান অধীকার করে টরকি গার্লস স্কুল।

 

বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ বুধবার সকালে গৌরনদী উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

শিক্ষার্থীরা দুর্নীতির সামাজিক প্রভাব, প্রতিরোধে জনসচেতনতা এবং নৈতিক মূল্যবোধ প্রতিষ্ঠার গুরুত্ব নিয়ে যুক্তি উপস্থাপন করে।

 

প্রতিযোগিতা শেষে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে গৌরনদী উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক এইচ এম ইলিয়াস’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মেহেদী হাসান।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী প্রেসক্লাবের সভাপতি ও বিআরডিবির সাবেক চেয়ারম্যান সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির, গৌরনদী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মাহাবুবুর রহমান, উপজেলা সমবায় অফিসার আফসানা সাখী, আইসিটি অফিসার বিপ্লব কুমার, উপজেলা একাডেমিক সুপার ভাইজার গৌরাঙ্গ প্রসাদ গাইণ, গৌরনদী উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটর সহসভাপতি মোহাম্মদ আলী, সদস্য তাজবিরুল মহসিন বাবুল,আবদুছ ছালেক মামুন,পালরদী মডেল স্কুল এন্ড কলেজের প্রভাষক রাজারাম সাহা।অনুষ্ঠানটি সঞ্চলনা করেন উপজেলা ডিবেডিং সোসাইটির সভাপতি বাপ্পী সিকদার। অনুষ্ঠান শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

 

বক্তারা বলেন, দুর্নীতিমুক্ত সমাজ গঠনে শিক্ষার্থীদের অংশগ্রহণ ও সচেতনতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।সেরা বিতর্কিক নির্বাচিত হয় জাইমা রহমান।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network