1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
ঝালকাঠিতে‌ মাদকাসক্তিমুক্ত সমাজ বিনির্মাণে করনীয় কর্মশালা - বরিশাল ক্রাইম ট্রেস
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
শিরোনাম
আসিম মুনিরের হাতে সর্বময় ক্ষমতা, কোন পথে পাকিস্তানের সশস্ত্র বাহিনী উজিরপুর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির চতুর্থ বার্ষিক কাউন্সিল-সভাপতি মোবারক,সম্পাদক খলিলুর রহমান চাচার লাঠির আঘাতে প্রাণ গেল ভাতিজার বানারীপাড়ায় সন্ধ্যা নদী গর্ভে বিলীণের পথে বৈদ্যুতিক টাওয়ার : অন্ধকারে নিমজ্জিত হবেন লাখো মানুষ বানারীপাড়ায় সেবা সংঘ ফাউন্ডেশনের আহ্বায়ক কমিটি গঠন কাঁঠালিয়ায় খেলাধুলা কেন্দ্রিক বিরোধে ছাত্রীদের ওপর হামলার অভিযোগ: ইউএনও’র কাছে বিচারের দাবি রোহিঙ্গা সংকটে অর্থনীতি ও সামগ্রিক ব্যবস্থাপনায় চাপ সৃষ্টি হয়েছে: প্রধানমন্ত্রী বাবুগঞ্জে ১০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১ রহমতপুরের ৮ নম্বর ওয়ার্ডে ইউপি সদস্য পদে প্রার্থী হতে চান বিএনপি নেতা তোফাজ্জেল হোসেন খান ‘বান্ধবীকে’ বিয়ের আশায় নারী থেকে পুরুষ হওয়ার চেষ্টা, অপারেশনের পর যুবতীর মৃত্যু

ঝালকাঠিতে‌ মাদকাসক্তিমুক্ত সমাজ বিনির্মাণে করনীয় কর্মশালা

  • আপডেট সময় : বুধবার, ১৭ জুন, ২০২৬
ঝালকাঠি সংবাদদাতা: ঝালকাঠি জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী মাদকাসক্তিমুক্ত সমাজ বিনির্মাণে করনীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
১৭ জুন বুধবার সকালে ঝালকাঠি টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের (টিটিসি) হলরুমে টিটিসি’র অধ্যক্ষ প্রকৌশলী মোহাম্মদ শামীম হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিপার্টমেন্ট অব নারকোটিক্স কন্ট্রোল, বরিশাল অফিসের ডেপুটি ডিরেক্টর মোঃ তানভীর হোসেন খান।
এসময় বক্তব্য রাখেন ঝালকাঠি রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক উপাধ্যক্ষল রিয়াজুল ইসলাম বাচ্চু, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইন্সপেক্টর মোঃ সানোয়ার হোসেন, টিটিসি’র ইন্সট্রাক্টর আব্দুল্লাহ আল মাসুদ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রিপোর্টার্স ক্লাব ঝালকাঠি’র সাংগঠনিক সম্পাদক মোঃ নুরুজ্জামান, সহ অর্থ সম্পাদক আবুল খায়ের মাসুদ কাজি, নির্বাহী সদস্য সদস্য আজিজুর রহমান বশির প্রমুখ।
কর্মশালায় বক্তারা বলেন, মাদকাসক্তি ব্যক্তি, পরিবার ও সমাজের জন্য এক ভয়াবহ অভিশাপ। এটি শারীরিক, মানসিক, সামাজিক ও অর্থনৈতিক ধ্বংস ডেকে আনে।মাদকাসক্তির ফলে শারীরিক ক্ষতি, লিভার, কিডনি, ও ফুসফুস নষ্ট হওয়া, হৃদরোগ ও স্নায়ুতন্ত্রের মারাত্মক ক্ষতিসাধন হয়।
এছাড়া ইনজেকশনের মাধ্যমে মাদক নিলে হেপাটাইটিস ও এইচআইভি (HIV) সংক্রমণের ঝুঁকি বেড়ে যায়। মানসিক বিপর্যয়, স্মৃতিশক্তি হ্রাস, মনোযোগের অভাব, হতাশা, এবং সিজোফ্রেনিয়ার মতো জটিল মানসিক রোগ দেখা দেয়। ধীরে ধীরে চিন্তাশক্তি ও আত্মনিয়ন্ত্রণ ক্ষমতা লোপ পায়।
মাদকের পেছনে অর্থ ব্যয় করতে গিয়ে পরিবারে আর্থিক সংকট তৈরি হয়। পারিবারিক অশান্তি, পরকীয়া ও বিবাহ বিচ্ছেদের মতো ঘটনা ঘটে এবং সন্তানের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়ে। সমাজে চুরি, ছিনতাই, খুন ও ধর্ষণের মতো অপরাধমূলক কর্মকাণ্ড বৃদ্ধি পায়। মাদকাসক্ত ব্যক্তি সামাজিক ও পারিবারিকভাবে বিচ্ছিন্ন হয়ে পড়ে। কর্মক্ষমতা হ্রাস পাওয়ার ফলে ব্যক্তি তার চাকরি বা আয় হারায়, যা পরিবার ও দেশের অর্থনীতিতে বিরূপ প্রভাব ফেলে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network