1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বাবুগঞ্জের সংবাদপত্র ব্যবসায়ী সুলতান আহমেদ আর নেই - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৭:২১ অপরাহ্ন
শিরোনাম
বাড়িতে ডিজে পার্টির ঘটনায় সাময়িক বরখাস্ত হলেন অতিরিক্ত ডিআইজি জনগণের অধিকার ও ভাগ্যোন্নয়নকে অগ্রাধিকার দিতে চাই: ইশরাক এইচএসসিতে ফেল, চিরকুট লিখে শিক্ষার্থীর আত্মহত্যা সাবেক ডিবি প্রধান হারুন বরখাস্ত ২৫ বছর ধরে ভোলার একটি কলেজে এইচএসসিতে পাসের হার শূন্য হাসিনা দেশে ফিরলে আ. লীগের অবশিষ্ট অস্তিত্বও থাকবে না: সারজিস ২২ বছরের মধ্যে এইচএসসিতে সবচেয়ে কম পাসের হার রাইট টক বাংলাদেশের উদ্যোগে বরিশালে পরিচ্ছন্নতা অভিযান ও ডেঙ্গু সচেতনতায় লিফলেট বিতরণ যুগে যুগে নৌকা বাইচ আমাদের গ্রামীণ জনপদে উৎসবের আমেজ বয়ে এনেছে-এমপি সান্টু ১২ শিক্ষক মিলেও পাস করাতে পারেননি ৭ শিক্ষার্থীকে

বাবুগঞ্জের সংবাদপত্র ব্যবসায়ী সুলতান আহমেদ আর নেই

  • আপডেট সময় : সোমবার, ২২ জুন, ২০২৬
বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি: বরিশালের বাবুগঞ্জ উপজেলার সুপরিচিত সংবাদপত্র ব্যবসায়ী ও রহমতপুর স্টেশনে অবস্থিত ‘সুলতান বুক স্টল’-এর স্বত্বাধিকারী সুলতান আহমেদ আর আমাদের মাঝে নেই। সোমবার সকাল ৯টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
দীর্ঘদিন ধরে তিনি সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে সংবাদপত্র ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন। বাবুগঞ্জে সংবাদপত্র পাঠক, সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কাছে তিনি ছিলেন অত্যন্ত পরিচিত ও শ্রদ্ধেয় একজন ব্যক্তি।
স্থানীয়দের মতে, তাঁর পরিচালিত ‘সুলতান বুক স্টল’ শুধু একটি ব্যবসা প্রতিষ্ঠান ছিল না, বরং এটি ছিল স্থানীয় সংবাদ, জ্ঞানচর্চা এবং মানুষের মিলনস্থলের অন্যতম কেন্দ্র। সংবাদপত্র ও বইয়ের মাধ্যমে দীর্ঘ সময় ধরে তিনি এলাকার মানুষের সঙ্গে এক আন্তরিক সম্পর্ক গড়ে তুলেছিলেন।
তাঁর মৃত্যুতে বাবুগঞ্জের সাংবাদিক সমাজ, পাঠকমহল, শুভানুধ্যায়ী ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। তাঁর প্রয়াণে স্থানীয় সংবাদপত্র অঙ্গন হারালো একজন সজ্জন, কর্মঠ ও মানবিক মানুষকে।
মরহুম সুলতান আহমেদের রুহের মাগফিরাত কামনা করেছেন বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ। পাশাপাশি তাঁরা শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network