1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বাবুগঞ্জে আওয়ামী লীগ নেতা ও ইউপি সদস্য সাদেক খান গ্রেফতার - বরিশাল ক্রাইম ট্রেস
সোমবার, ২২ জুন ২০২৬, ১১:৫০ অপরাহ্ন

বাবুগঞ্জে আওয়ামী লীগ নেতা ও ইউপি সদস্য সাদেক খান গ্রেফতার

  • আপডেট সময় : সোমবার, ২২ জুন, ২০২৬
বাবুগঞ্জ (বরিশাল): বরিশালের বাবুগঞ্জ উপজেলায় আওয়ামী লীগের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার হওয়া ব্যক্তি রহমতপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য এবং ওই ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. সাদেক খান।
রোববার (২১ জুন) রাত আনুমানিক ৯ টার দিকে উপজেলার রহমতপুর বাজারে তার নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে তাকে আটক করে এয়ারপোর্ট থানা পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, সাদেক খান বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের রামপট্টি গ্রামের বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে স্থানীয় রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছেন।
এ বিষয়ে এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, গ্রেফতার হওয়া সাদেক খানকে রাজনৈতিক মামলায় আটক করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে বলেও জানান তিনি।
অন্যদিকে, সাদেক খানের পরিবারের দাবি, তার বিরুদ্ধে কোনো মামলা না থাকা সত্ত্বেও তাকে হয়রানিমূলকভাবে আটক করা হয়েছে। তারা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবি জানিয়েছেন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network