1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
আর্জেন্টিনা জিতলেও গল্পটা কেপ ভার্দের - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন
শিরোনাম
চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা শানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী ব্যারিস্টার ফুয়াদকে প্রকাশ্যে ক্ষমা চাইতে আইনি নোটিশ গোল্ডেন বুটের লড়াইয়ে এগিয়ে গেলেন মেসি ঝালকাঠি ২৫০ শয্যা হাসপাতাল দ্রুত চালুর দাবিতে মানববন্ধন আর্জেন্টিনা জিতলেও গল্পটা কেপ ভার্দের রাতের আঁধারে বালু ভরাট করে বিএনপি নেতার দুই কোটি টাকার সরকারি জমি দখলচেষ্টা বরিশালে ভাতিজিকে ধর্ষণের অভিযোগে চাচার মৃত্যুদন্ড বরিশালে ছাত্রদলের সম্পাদকসহ তার সহযোগিদের গ্রেপ্তারের দাবিতে ঝাড়ু মিছিল কাউখালীতে গাঁজা গাছসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার জিয়ানগরে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে ২ ফার্মেসিকে জরিমানা

আর্জেন্টিনা জিতলেও গল্পটা কেপ ভার্দের

  • আপডেট সময় : শনিবার, ৪ জুলাই, ২০২৬

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপে কেপ ভার্দে রূপকথা শেষ হলো অবশেষে। আর্জেন্টিনার বিপক্ষে হেরে শেষ বত্রিশ থেকে বিদায় নিলেও দারুণ লড়াকু মানসিকতার কারণে ফুটবল ভক্তদের মন জয় করে নিয়েছে আটলান্টিক মহাসাগরের দ্বীপপুঞ্জ রাষ্ট্রটি।

 

মায়ামি স্টেডিয়ামে বাংলাদেশ সময় শনিবার ভোরে দু’বার পিছিয়ে পড়েও বিশ্ব চ্যাম্পিয়নদের অতিরিক্ত সময়ে খেলতে বাধ্য করে কেপ ভার্দে। এখানেই তাদের জয় দেখছেন অনেকই। শেষ পর্যন্ত আত্মঘাতি গোলে হৃদয় ভাঙে তাদের। হেরে যায় ৩-২ ব্যবধানে।

ইংল্যান্ড ও চেলসির সাবেক মিডফিল্ডার কারেন কার্লি বলেন, “আর্জেন্টিনা জানত তারা খেলায় আছে, তবে কেপ ভার্দেকে কৃতিত্ব দিতেই হয়। তারা যেভাবে খেলেছে তাতে গর্ব বোধ করতেই পারে। দেশের জন্য তারা যা করেছে তা সত্যিই অবিশ্বাস্য।

 

তিনি যোগ করেন, “এটা সত্যিই অনুপ্রেরণাদায়ক। আমরা দেখলাম বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদেরকে বিশ্বকাপে টিকে থাকা সবচেয়ে ছোট এটি জাতি কিভাবে চাপে রেখেছে। এখন পর্যন্ত এই টুর্নামেন্টে এটিই আমার সবচেয়ে প্রিয় ম্যাচ।”

সাবেক ইংল্যান্ড স্ট্রাইকার ইয়ান রাইট বলেন, “এটি মানুষকে দেখায় যে সুযোগ দিলে ছোট দলগুলোও  বিশ্বের সবচেয়ে বড় মঞ্চে আলো ছড়াতে পারে—বিশ্বচ্যাম্পিয়নদের সঙ্গে, বিশ্বের সেরা খেলোয়াড়দের সঙ্গে। তাদের প্রচেষ্টা ছিল সত্যিই এক হেরকিউলিয়ান সংগ্রাম।

স্কটল্যান্ডের সাবেক স্ট্রাইকার অ্যালি ম্যাককয়িস্ট বলেন, “একেবারে অসাধারণ এক ফুটবল ম্যাচ। কেপ ভার্দের শুধু মনোবলই আছে তা নয়, আছে তার থেকেও অনেক বেশি কিছু। এই বিশ্বকাপে তারা আমাদের সত্যিই বিনোদিত করেছে। তবে শেষ পর্যন্ত আজকের রাতটা তাদের ছিল না।”

ম্যাচের ২৯তম মিনিটে লিওনেল মেসির গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা। এরপর মেসির অনেকগুলো শট একাই রুখে দিয়েছেন ভোজিনহা। ইংল্যান্ডের সাবেক তারকা ফুটবলার গ্রে নেভিল মনে করেন, এবার বড় কোনো দল পাবেন এই অভিজ্ঞ গোলরক্ষক।

“ভোজিনহা এই পারফরম্যান্সের পর অবশ্যই একটি ভালো ক্লাব পাবে। কী অসাধারণ বিশ্বকাপ! তার প্রতিটি কাজই শান্ত ও পরিপূর্ণ। এতদিন তিনি কোথায় ছিলেন? আমাদের তার সঙ্গে আগেই দেখা হওয়া উচিত ছিল।”

স্কটিশ সাবেক ফরোয়ার্ড জেমস ম্যাকফোডেন বলেন, “এটা যেন একেবারে রকি সিনেমার মতো ছিল; কেপ ভার্দে হেরেছে, কিন্তু আসলে তারা জিতেছে। তারা দেখিয়েছে সাহস, একতা, ঐক্য আর নিজেদের প্রতি অটল বিশ্বাস—তারা কী এবং তারা কী করতে পারে।

“আর্জেন্টিনাকে আজকের জয় পেতে কঠোর পরিশ্রম করতে হয়েছে, তারা তাদের মান দেখিয়েছে, কিন্তু আজকের রাতের আসল গল্প নিঃসন্দেহে কেপ ভার্দে। এই টুর্নামেন্টের গল্পও কেপ ভার্দে।

 

ম্যাচটি ছিল নাটকীয়তায় ভরা। ম্যাচের ১১১তম মিনিটে মেসির কর্নারে ডিনি বোরজেসের আত্মঘাতী গোল বর্তমান চ্যাম্পিয়নদের রক্ষা করে এক বিশাল অঘটন থেকে।

 

ফিফা র‌্যাঙ্কিংয়ে ৬৪তম স্থানে থাকা দলটি দু’বার সমতায় ফেরে বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে। নির্ধারিত ৯০ মিনিট শেষে স্কোর ছিল ১-১, অতিরিক্ত সময়ে লিসান্দ্রো মার্টিনেজ গোল করে আর্জেন্টিনাকে এগিয়ে দেন। কিন্তু ১০৩তম মিনিটে সিডনি লোপেস কাব্রাল অসাধারণ এক বাঁকানো কোনাকুনি শটে আবারও সমতায় ফেরান কেপ ভার্দেকে।

 

কাব্রাল আরও একবার গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজকে পরীক্ষা নেন, কিন্তু তৃতীয়বার সমতায় ফিরতে পারেনি তারা।

এর আগে লিওনেল মেসি ২৯তম মিনিটে তার বিশ্বকাপের ২০তম গোল করেন। দ্বিতীয়ার্ধে দেরয় দুয়ার্তে সমতায় ফেরান কেপ ভার্দেকে, যা তাদের সমর্থকদের চোখে আনন্দের অশ্রু এনে দেয়।

 

গল্পের শেষ হাসি আর্জেন্টিনা হাসলেও, আসল নায়ক তাই কেপ ভার্দেই।

 

শেষ ষোলোয় আর্জেন্টিনার প্রতিপক্ষ মিশর। এদিন তারা টাইব্রেকারে অস্ট্রেলিয়াকে হারায় ৪-২ গোলে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network