1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
জেলা প্রশাসকের সাথে ভোলা মিডিয়া ক্লাব কমিটির সদস্যদের মতবিনিময় - বরিশাল ক্রাইম ট্রেস
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন
শিরোনাম
জনগণের রায় উপেক্ষা করে কোনো সরকার টিকে থাকতে পারে না : মুয়াযযম হোসাইন হেলাল কাউখালীতে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ১ হাজার পরিবারের মাঝে চাল বিতরণ বাউফলে আনন্দ টিভির ব্যবস্থাপনা পরিচালকের জন্মদিন উপলক্ষে বৃক্ষরোপণ ভাঙ্গা-কুয়াকাটা ৬ লেনের ঘোষণা না আসায় দক্ষিণাঞ্চলে মিশ্র প্রতিক্রিয়া ২২ বছর পরও গৌরনদীর বিএনপি নেতা মিন্টুকে ভোলেননি প্রধানমন্ত্রী প্রবেশপত্রে কোড ভুলের কারণে বরিশালে এইচএসসি পরীক্ষা থেকে বঞ্চিত শিক্ষার্থী, তীব্র ক্ষোভ তালতলীতে সড়কে দুর্ঘটনা এড়াতে এলজিইডি অফিসে অটোচালকদের বিক্ষোভ কুয়াকাটা সৈকতের বেরিবাঁধেই আঘাত, নতুন শঙ্কায় এলাকাবাসী আমতলীতে হামের প্রার্দুভাব : হাসপাতালে এন্টিবায়েটিক ও ডিএনএস স্যালাইন সংকট প্রবীণ নাগরিকদের সেবা প্রাপ্তি ও ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণে পিরোজপুরে আলোচনা সভা

জেলা প্রশাসকের সাথে ভোলা মিডিয়া ক্লাব কমিটির সদস্যদের মতবিনিময়

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
মোঃমনছুর আলম, জেলা প্রতিনিধি ভোলা : ভোলার জেলা প্রশাসক ডা.শামীম রহমানের সাথে ভোলা মিডিয়া ক্লাবের নবগঠিত কমিটির নেতৃবৃন্দের মতবিনিময় সভা হয়েছে।
এসময় নবগঠিত কমিটির উদ্দেশ্যে,কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে জেলা প্রশাসককে অবহিত করেন সাংবাদিক নেতৃবৃন্দরা।
মঙ্গলবার (১৪ জুলাই) দুপুর আড়াইটার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ে প্রায় ঘন্টাব্যাপী এ মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।
মতবিনিময় সময় ভোলার জেলা প্রশাসক ডা.শামীম রহমান ভোলা মিডিয়া ক্লাবের সদস্যদের আন্তরিক শুভেচ্ছা জানিয়ে বস্তুনিষ্ঠ,দায়িত্বশীল ও জনকল্যাণমুখী সাংবাদিকতার মাধ্যমে দ্বীপজেলা জেলার উন্নয়নে ভূমিকা রাখার আহ্বান জানান। এছাড়া ভোলার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসনকে সহযোগিতার কথা জানান সাংবাদিকরা।
মতবিনিময় সভায় ভোলার পুলিশ সুপার মুহাম্মদ শহিদুল্লাহ কাওছার,ভোলা মিডিয়া ক্লাবের সভাপতি এমএ আহাদ চৌধুরী তুহিন,সিনিয়র সহসভাপতি ওমর ফারুক,সহসভাপতি আল-আমিন শাহরিয়ার,আফজাল হোসেন,সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন গোলদার, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মনিরুল ইসলাম, নির্বাহী সদস্য ইউনুছ শরীফ, মো সুলাইমান, সাংগঠনিক সম্পাদক জুয়েল সাহা বিকাশ, অর্থ সম্পাদক মাকসুদুর রহমান, সহ-দপ্তর সম্পাদক মো.মহিউদ্দিন,প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক  আরিফ উদ্দিন রনি, প্রচার ও প্রকাশনা সম্পাদক মুনসুর আলম, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক ইয়ামিন হাওলাদার,তথ্য ও প্রযুক্তি সম্পাদক লিটন শেখ, ক্রিড়া ও সাংস্কৃতিক সম্পাদক মঞ্জুর আলম, গ্রন্থাগার সম্পাদক মো.খাইরুল ইসলাম ও নির্বাহী সদস্য আব্দুর রহমান হেলাল, সদস্য রাশেদ হোসেন রুবেল, মো.হাবিবুল্লাহ,সাজ্জাদ হোসেন শুভ প্রমুখ উপস্থিত ছিলেন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network