1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বিভাগের হয়ে জাতীয় ক্রিকেটে খেলছেন আমতলীর তামান্না - বরিশাল ক্রাইম ট্রেস
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন
শিরোনাম
বিভাগের হয়ে জাতীয় ক্রিকেটে খেলছেন আমতলীর তামান্না আমরা চলছিলাম মদিনার দিকে, কাফেলা চলে গেল আমেরিকার দিকে : ফয়জুল করীম ঝালকাঠিতে ঝুঁকিপূর্ণ ঘোষণার এক দশক পার : জোড়াতালিতেই চলছে বেইলি সেতু ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলার নতুন কমিটি ঘোষণা গৌরনদীতে স্কুলের টিফিনের রুটিতে ব্লেড কান্ডে তদন্ত কমিটি গঠন বাকেরগঞ্জে নারীকে মারধর, শ্লীলতাহানি ও স্বর্ণের চেইন ছিনতাইয়ের অভিযোগ আবারও ধসে পড়ল পায়রা বন্দরের আবাসিক এলাকার সীমানা দেয়াল ভাণ্ডারিয়ায় পূবালী ব্যাংকের উদ্যোগে ক্যাশলেস কাউন্টার উদ্বোধন লালমোহনে অগ্নিকাণ্ডে দুই বসতঘর পুড়ে ছাই উজিরপুরে অভিযানে অর্ধকোটি টাকার নিষিদ্ধ জাল জব্দ

বিভাগের হয়ে জাতীয় ক্রিকেটে খেলছেন আমতলীর তামান্না

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : বিভাগের হয়ে জাতীয় ক্রিকেটে খেলছেন আমতলীর তামান্না ঢাকায় মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত জাতীয় পর্যায়ের ক্রিকেট ম্যাচে রাজশাহী বিভাগ একাদশের বিপক্ষে বরিশাল বিভাগের হয়ে মাঠে খেলছেন বরগুনার আমতলী উপজেলার কুকুয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী তামান্না।

 

তামান্না কুকুয়া ইউনিয়নের শহিদুল ইসলামের মেয়ে।

মঙ্গলবার অনুষ্ঠিত জাতীয় পর্যায়ের ওই গুরুত্বপূর্ণ ক্রিকেট ম্যাচে অংশগ্রহণের মাধ্যমে তামান্না শুধু তার বিদ্যালয় নয়, বরং আমতলী উপজেলা তথা বরগুনা জেলার প্রতিনিধিত্ব করছেন।

 

দেশের অন্যতম প্রধান ক্রিকেট ভেন্যু শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তার উপস্থিতি ও খেলায় অংশ নেওয়ায় স্থানীয় ক্রীড়াঙ্গনের জন্য গর্বের বিষয় হিসেবে দেখা হচ্ছে। শিক্ষার্থী তামান্নার এমন সাফল্যে কুকুয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের তার সহপাঠী, শিক্ষক- শিক্ষার্থী, অভিভাবক এবং এলাকাবাসীর মধ্যে আনন্দ ও উৎসাহের সৃষ্টি হয়েছে।

 

রাহাত তালুকদার, লিমনসহ স্থানীয়রা আশা প্রকাশ করে বলেন, ভবিষ্যতে আরো বড় পরিসরে দেশের ক্রিকেটে অবদান রাখবে এই উদীয়মান ক্রিকেটার।

 

কুকুয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ফারুক হোসেন বলেন, আমার বিদ্যালয়ের শিক্ষার্থী তামান্না চলমান ম্যাচে বরিশাল বিভাগের জার্সিতে মাঠে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেছেন। আশাকরি ভবিষ্যতে ও আরো ভালো করবে।

 

তামান্নার সাফল্যের জন্য দোয়া ও শুভকামনা জানিয়েছেন এলাকার সকল শ্রেণি পেশার মানুষ এবং আমতলীর ক্রীড়াপ্রেমীরা।

 

শিক্ষার্থী তামান্না “নতুন কুড়ি”২০২৬ স্পোর্টের মাধ্যমে বাচাই হয়ে বরগুনা জেলা থেকে বরিশাল বিভাগ একাদশের খেলোয়ার হিসেবে জাতীয় পর্যায়ে ক্রিকেট খেলায় রাজশাহী বিভাগের বিপক্ষে অংশ নেয়।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network