1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
ঝালকাঠির নলছিটিতে রোগি নিয়ে এম্বুলেন্স ছিটকে  খাদে  - বরিশাল ক্রাইম ট্রেস
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:০৩ অপরাহ্ন
শিরোনাম
বকেয়া পাওনা দাবিতে বরিশাল জেলা প্রশাসক কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি জিয়ানগরে কমিউনিটি পুলিশিং সভা : মাদক-সন্ত্রাস দমনে কঠোর অবস্থানের ঘোষণা আগৈলঝাড়ায় অর্ধ-বার্ষিক পরীক্ষার ফলাফল, উপবৃত্তি ও ইউনিফর্ম বিতরণ কালাপাড়ায় প্রতিষ্ঠা প্রকল্পের অবহিতকরণ সভা কলাপাড়ায় সাংবাদিক কে এম বাচ্চুকে হাতুড়ি পেটা, দুই সন্ত্রাসী গ্রেফতার কাউখালীতে জমিজমা ও পূর্ব শত্রুতার জেরে সংঘর্ষ, আহত ৮ তালতলীতে শ্রমিকদল সভাপতি হত্যার বিচার দাবিতে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপ কামনা বাউফলে সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজির ভিডিও ভাইরাল, দুইজনের বিরুদ্ধে মামলা উজিরপুর উপজেলায় সংসদ সদস্য এস সরফুদ্দিন আহমেদ সান্টু’র অফিস উদ্বোধন বাবুগঞ্জে ‘ছানি সচেতনতা মাস-২০২৬’ উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও সহায়তা সামগ্রী বিতরণ

ঝালকাঠির নলছিটিতে রোগি নিয়ে এম্বুলেন্স ছিটকে  খাদে 

  • আপডেট সময় : সোমবার, ২৭ জুলাই, ২০২৬
ঝালকাঠি জেলা সংবাদদাতা: ঝালকাঠি জেলার নলছিটি উপজেলায় রোগি নিয়ে ঢাকায় যাওয়ার পথে এম্বুলেন্স ছিটকে পড়লো খাদে। সোমবার( ২৭ জুলাই) সকালে বরিশাল ঝালকাঠি আঞ্চলিক মহাসড়কের রায়াপুর এলাকায় এ ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেন নলছিটি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) তৌহিদুজ্জামান সোহাগ।
জানা গেছে, ঝালকাঠি সদর থেকে ছেড়ে আসা একটি বেসরকারি এম্বুলেন্স রোগি ঢাকার উদ্দেশ্য যাচ্ছিল। এম্বুলেন্সটি রায়াপুর এলাকা থেকে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি গাছের সাথে সজোরে ধাক্কা খেয়ে খাদে ছিটকে পরে। খবর পেয়ে পুলিশ ও স্থানীয়রা এম্বুলেন্স থাকা রোগি ও তার স্বজনদের উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে প্রেরন করে।
রোগীর ভাতিজা মতিন রহমান জানান, আমার চাচা ফজলুল হক ঝালকাঠি থেকে প্রতিমাসে নিয়মিত চেকআপ করানোর জন্য ঢাকায় একটি হাসাপাতালে যাতায়াত করেন। আজকেও তিনি ঢাকার উদ্দেশ্যেই যাচ্ছিলেন। পথে তার এই দূর্ঘটনার শিকার হয়ে একটি পা ভেঙে গেছে। তাকে ঝালকাঠি সদর হাসপাতাল থেকে অন্য একটি এম্বুলেন্সে ঢাকায় নেয়ার প্রস্তুতি চলছে। আহত ফজলুল হক ঝালকাঠি সদরের পালবাড়ি এলাকার বাসিন্দা।
নলছিটি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) তৌহিদুজ্জামান সোহাগ বলেন, দূর্ঘটনার পর চালক পালিয়ে গেছে। বর্তমানে এম্বুলেন্সটি উদ্ধার করার প্রক্রিয়া চলমান আছে। আর এ ঘটনায় পরবর্তী আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network