1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
গোল করে মেসির বাবাকে শ্রদ্ধা জানালেন ডি পল - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
হারতায় চেয়ারম্যান পদে জনপ্রিয়তায় শীর্ষে তরিকুল ইসলাম তালুকদার  আওয়ামী লীগ মাটির নিচে চলে গেছে: বিদ্যুৎমন্ত্রী বরিশালে খাল পরিষ্কারে নেমে কাদায় আটকে গেলেন ইউএনও গলাচিপায় জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তায় তরুণদের সক্ষমতা বৃদ্ধিতে কর্মশালা বাকেরগঞ্জে এমপি আবুল হোসেনের মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বানারীপাড়ায় সলিয়াবাকপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ব্যাপক  আলোচনায় রুহুল আমিন জসিম পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা

গোল করে মেসির বাবাকে শ্রদ্ধা জানালেন ডি পল

  • আপডেট সময় : রবিবার, ৯ আগস্ট, ২০২৬

খেলা ডেস্ক : মন্টেরির বিপক্ষে ইন্টার মিয়ামির হয়ে দুর্দান্ত গোল করে বন্ধু লিওনেল মেসির সদ্যপ্রয়াত বাবা হোর্হে মেসিকে শ্রদ্ধা জানালেন রদ্রিগো ডি পল। গোল করার পর নিজের জার্সির নিচে থাকা মেসির বিখ্যাত ১০ নম্বর জার্সি দেখান তিনি।

মেসির বাবা হোর্হে মেসির মৃত্যুর পর রাতটি ছিল ইন্টার মিয়ামির জন্য আবেগঘন। আর্জেন্টিনার রোজারিওতে ৬৮ বছর বয়সে মারা যান তিনি। বাবার মৃত্যুর খবরে পরিবারের কাছে যেতে আর্জেন্টিনায় ফিরে যান মেসি।

তাই লিগস কাপের গ্রুপ এ পর্বের এই ম্যাচে ছিলেন না তিনি। তার অনুপস্থিতিতে দলকে এগিয়ে দেন ডি পল। বক্সের বাইরে থেকে দুর্দান্ত এক শটে বল জালে জড়ান দে পল। এরপর দৌড়ে কর্নারের দিকে গিয়ে নিজের জার্সি খুলে ফেলেন তিনি। ভেতরে ছিল মেসির বিখ্যাত ১০ নম্বর জার্সি। গোল পেলে এই শ্রদ্ধা জানানোর পরিকল্পনা আগে থেকেই ছিল বলে মনে করা হচ্ছে।

২০২২ বিশ্বকাপ জয়ী দলে একসঙ্গে খেলেছেন ডি পল ও মেসি। এরপর দে পল ইন্টার মিয়ামিতে যোগ দিলে তাদের বন্ধুত্ব আরও গাঢ় হয়। ২০২৬ বিশ্বকাপেও একসঙ্গে খেলেন তারা, যেখানে রানার্সআপ হয় আর্জেন্টিনা।

মেসির বাবা হোর্হে শুধু বাবাই নন, ছেলের ফুটবল ক্যারিয়ারেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তরুণ মেসিকে বার্সেলোনার ট্রায়ালে নিয়ে যান তিনি, যা পরে লা মাসিয়ার দরজা খুলে দেয়। পরবর্তীতে ছেলের এজেন্ট হিসেবেও কাজ করেন হোর্হে।

কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়বিহীন ইন্টার মিয়ামির জন্য এই গোল ছিল গুরুত্বপূর্ণ। তবে গোলের পর দে পলের প্রথম ভাবনায় ছিলেন ম্যাচের ফলাফল নয়, ছিলেন মেসি। অনুপস্থিত বন্ধু ও তার পরিবারের প্রতি সহানুভূতির বার্তা দেন ডি পল।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network