1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
তথ্যমন্ত্রীর গ্রামের বাড়িতে ইলিশ ও রসমালাইয়ের স্বাদে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত - বরিশাল ক্রাইম ট্রেস
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
হাসিনার সব গণহত্যায় সম্পৃক্ত ভারত জুলাই অভ্যুত্থান দমনে ৩ লাখের বেশি গুলি ছুড়েছিল শুটিং সেটে অপ্রত্যাশিত ঘটনা, অভিনেত্রীর ভিডিও ভাইরাল মহানবী (সা.)-এর শান ও মর্যাদা পটুয়াখালীতে কুয়ায় পড়ে শিশুর মৃত্যু এসএসসি পরীক্ষায় ভোলার ২ বিদ্যালয়ে শতভাগ পাশ বরিশালে খাল খনন শেষে অব্যয়িত ৬০ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত ইউএনওর, প্রশংসিত ভোলায় ফ্যামিলি কার্ড জরিপ পরীক্ষায় উত্তীর্ণ সুপার ভাইজার ও তথ্য সংগ্রহকারীদের তালিকা প্রকাশ বরগুনা জেনারেল হাসপাতাল ১২ লাখ মানুষের একমাত্র ভরসা, খুড়িয়ে চলছে চিকিৎসা সেবা ১১ শিক্ষকের ১১ শিক্ষার্থীর স্কুলের পাস করা একমাত্র শিক্ষার্থীর নাম জানেন না প্রধান শিক্ষক!

তথ্যমন্ত্রীর গ্রামের বাড়িতে ইলিশ ও রসমালাইয়ের স্বাদে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত

  • আপডেট সময় : সোমবার, ১০ আগস্ট, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : বরিশাল সফরের দ্বিতীয় দিনে কূটনৈতিক ব্যস্ততা ও আনুষ্ঠানিকতার বাইরে ব্যতিক্রমী গ্রামীণ আবহ ও বাঙালি আতিথেয়তায় আপ্লুত হয়েছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন।

 

আজ (সোমবার) দুপুরে তিনি বরিশালের গৌরনদী উপজেলার সরিকল গ্রামে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপনের পৈতৃক বাসভবনে এক মধ্যাহ্নভোজে অংশ নেন।

 

এ সময় কূটনৈতিক প্রটোকলের বাইরে গিয়ে বরিশালের স্থানীয় ঐতিহ্য, প্রাকৃতিক রূপ ও বৈচিত্র্যময় খাবার উপভোগ করেন তিনি।

 

তথ্যমন্ত্রীর বাসভবনে পৌঁছালে মার্কিন রাষ্ট্রদূতকে আন্তরিক অভিবাদন জানানো হয়। এরপর ক্রিস্টেনসেন বাড়ির আঙিনায় একটি গাছের চারা রোপণ করেন।

 

দুপুরের আয়োজনে মার্কিন অতিথির সামনে নদীমাতৃক বরিশালের ঐতিহ্যবাহী ও বৈচিত্র্যময় দেশীয় খাবার পরিবেশন করা হয়। ছিল তাজা ইলিশ ভাজা, আইড়সহ নানা পদের মাছের ব্যঞ্জন এবং গ্রামবাংলার ঐতিহ্যবাহী বিভিন্ন রকম ভর্তা ও ভাজি। চিরায়ত বাঙালি আতিথেয়তায় পরিবেশিত এসব পদের স্বাদে উচ্ছ্বাস প্রকাশ করেন মার্কিন রাষ্ট্রদূত।

 

মধ্যাহ্নভোজের শেষভাগে পরিবেশন করা হয় স্থানীয় ঐতিহ্যবাহী মিষ্টান্ন। বিশেষ করে গৌরনদীর বিখ্যাত ‘শচীন ঘোষের রসমালাই’ ও বিশেষ দধির চমৎকার স্বাদে তিনি অভিভূত হন।

 

এ ছাড়াও সাধারণ মানুষের উষ্ণ আতিথেয়তা, স্থানীয় খাবারের সুনিপুণ পরিবেশন এবং ঐতিহ্যবাহী মিষ্টির স্বাদ-সব মিলিয়ে মার্কিন রাষ্ট্রদূতের বরিশাল সফরের দ্বিতীয় দিনটি ভিন্নধর্মী ও স্মরণীয় সাংস্কৃতিক অভিজ্ঞতা এবং সৌজন্যমূলক বিনিময়ের দৃষ্টান্তে পরিণত হয়।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network