1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বঙ্গোপসাগরে ট্রলারডুবি, অল্পের জন্য বেঁচে ফিরলেন ১০ জেলে - বরিশাল ক্রাইম ট্রেস
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন
শিরোনাম
ত্যাগ ও সংগ্রামের পথ পেরিয়ে নলছিটি উপজেলা ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী তাইসুর রহমান খান বাপ্পি কলাপাড়ায় ব্যবসায়ী সমবায় সমিতির নেতৃবৃন্দের সঙ্গে ঢাকা ব্যাংকের মতবিনিময় গলাচিপায় বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি ২ চোর আটক বাউফলে বিদ্যুতের ছেঁড়া তারে প্রাণ গেল কৃষকের প্রাডো গাড়িতে ৩ লাখ ইয়াবা, চালকসহ আটক ২ ঝালকাঠিতে ছাত্রলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে মানববন্ধন ১৪ লাখ কৃষকের ঋণ মওকুফের ঘোষণা দিলেন মুখ্যমন্ত্রী বিজয় ভাণ্ডারিয়ায় মাদ্রাসার ফল বিপর্যয়: শিক্ষকদের সঙ্গে প্রশাসনের মতবিনিময় দৈনিক যুগান্তর পত্রিকার বরিশাল ব্যুরো প্রধান শাহীন এর উপর সন্ত্রাসী হামলার ঘটনায় উজিরপুর প্রেসক্লাবের নিন্দা ও প্রতিবাদ  বাকেরগঞ্জ প্রেসক্লাবের মেয়াদ উর্ত্তীণ কমিটি বিলুপ্তি ঘোষণা

বঙ্গোপসাগরে ট্রলারডুবি, অল্পের জন্য বেঁচে ফিরলেন ১০ জেলে

  • আপডেট সময় : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : গভীর সাগরে মাছ ধরতে গিয়ে ঝোড়ো হাওয়া ও উত্তাল ঢেউয়ের কবলে পড়ে পটুয়াখালীর রাঙ্গাবালীর ১০ জেলেসহ একটি মাছ ধরার ট্রলার ডুবে গেছে। দুর্ঘটনার পরপরই সাত জেলেকে জীবিত উদ্ধার করা হয়। তবে নিখোঁজ ছিলেন অপর তিনজন। পরে প্রায় তিন ঘণ্টা সাগরে সাঁতার কেটে ভেসে থাকার পর ওই তিন জেলেকেও জীবিত উদ্ধার করা হয়েছে।

সোমবার (১৭ আগস্ট) বিকেল ৪টার দিকে কোস্ট গার্ড রাঙ্গাবালী আউটপোস্ট থেকে বিষয়টি নিশ্চিত করা হয়। এর আগে আজ সকাল সাড়ে ৮টার দিকে বঙ্গোপসাগরের হাইরের কাছাকাছি এলাকায় এ নৌদুর্ঘটনা ঘটে।

ডুবে যাওয়া ট্রলারের মালিক রাঙ্গাবালী উপজেলার চালিতাবুনিয়া ইউনিয়নের মধ্য চালিতাবুনিয়া গ্রামের সোহেল মীর। তিনি জানান, তিন দিন আগে রাঙ্গাবালীর কোড়ালিয়া এলাকা থেকে ১০ জেলে নিয়ে সাগরে মাছ ধরতে যায় ট্রলারটি। সোমবার আবহাওয়া খারাপ হওয়ায় ঘাটের উদ্দেশে ফিরছিলেন তারা। পথে সাগরের হাইরের মাঝামাঝি এলাকায় ঝোড়ো হাওয়া ও উত্তাল ঢেউয়ের চাপে ট্রলারের তলা ফেটে যায়। একপর্যায়ে ট্রলারটি ডুবে যায়।

দুর্ঘটনার পরপরই কাছাকাছি থাকা অন্য একটি মাছ ধরার ট্রলারের জেলেরা সাতজনকে জীবিত উদ্ধার করেন। তবে অপর তিন জেলে সাগরে নিখোঁজ হন। পরে প্রায় তিন ঘণ্টা সাঁতার কেটে ভেসে থাকার পর অন্য একটি মাছ ধরার ট্রলারের সহায়তায় তাদেরও জীবিত উদ্ধার করা হয়।

উদ্ধার জেলেরা হলেন- আব্দুর খাঁ (৪৫), মো. সোহেল (৩৫), মো. মনির (৩৬), মেহদি (২২), রিয়ান (২০), মাসুম মীর (২৫), ফরিদ (২৫), মো. মোস্তফা (৪৫), মো. মজনু (৩৮) ও মো. সাকিল (৩৫)।

উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হাসান ও রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন বলেন, ১০ জেলেসহ ট্রলারডুবির খবর তারা পেয়েছেন। দুর্ঘটনার পর তাৎক্ষণিকভাবে অন্য এক ট্রলারের সাহায্যে সাত জেলেকে উদ্ধার করা হয়। পরে নিখোঁজ তিন জেলেকেও সাগরে তল্লাশি চালিয়ে জীবিত উদ্ধার করা হয়।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network