1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
পিরোজপুরে ইয়াবাসহ গ্রাম পুলিশ সদস্য গ্রেপ্তার - বরিশাল ক্রাইম ট্রেস
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন
শিরোনাম
১৪ লাখ কৃষকের ঋণ মওকুফের ঘোষণা দিলেন মুখ্যমন্ত্রী বিজয় ভাণ্ডারিয়ায় মাদ্রাসার ফল বিপর্যয়: শিক্ষকদের সঙ্গে প্রশাসনের মতবিনিময় দৈনিক যুগান্তর পত্রিকার বরিশাল ব্যুরো প্রধান শাহীন এর উপর সন্ত্রাসী হামলার ঘটনায় উজিরপুর প্রেসক্লাবের নিন্দা ও প্রতিবাদ  বাকেরগঞ্জ প্রেসক্লাবের মেয়াদ উর্ত্তীণ কমিটি বিলুপ্তি ঘোষণা আলু বিক্রি বাড়াতে দোকানে তরুণীর নাচ, ভিডিও ভাইরাল আগামীকাল চালু হচ্ছে নারীদের জন্য ‘পিংক বাস’, চলবে যেসব রুটে নদীভাঙ্গনের কবলে বিলুপ্ত প্রায় বাউফলের তিনটি প্রাথমিক বিদ্যালয়! বরিশালে ৩০ বছর পর ডাকাতি মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার পিরোজপুরে ইয়াবাসহ গ্রাম পুলিশ সদস্য গ্রেপ্তার বঙ্গোপসাগরে ট্রলারডুবি, অল্পের জন্য বেঁচে ফিরলেন ১০ জেলে

পিরোজপুরে ইয়াবাসহ গ্রাম পুলিশ সদস্য গ্রেপ্তার

  • আপডেট সময় : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : পিরোজপুরে ১০ পিস ইয়াবাসহ মো. নাদিম শেখ (৩১) নামে এক গ্রাম পুলিশ (মহল্লাদার) সদস্যকে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ। সোমবার (১৭ আগস্ট) রাত আনুমানিক ৩টার দিকে সদর উপজেলার কদমতলা বাজারসংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার নাদিম শেখ পিরোজপুর সদর উপজেলার পশ্চিম চর কদমতলা এলাকার ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি ওই এলাকার মো. হায়দার শেখের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, নিয়মিত টহল ও বিশেষ অভিযানের অংশ হিসেবে সোমবার রাত ৩টার দিকে সদর থানা পুলিশের একটি দল কদমতলা বাজার এলাকায় অবস্থান নেয়। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করে নাদিম শেখকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় বলে দাবি পুলিশের।

এ ঘটনায় গ্রেপ্তার নাদিম শেখের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা করা হয়েছে। মামলাটি ১৭ আগস্ট ২০২৬ তারিখে সদর থানায় ১৭ নম্বর মামলা হিসেবে নথিভুক্ত করা হয়।

পুলিশ জানায়, আইনি প্রক্রিয়া শেষে সোমবার সকালে নাদিম শেখকে আদালতে সোপর্দ করা হয়। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের নিয়মিত ও বিশেষ অভিযান জিরো টলারেন্স নীতিতে অব্যাহত থাকবে। অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তি যেই হোক না কেন, কাউকে ছাড় দেওয়ার সুযোগ নেই। মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশ বিন্দুমাত্র আপস করবে না।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network