1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
স্কুল শেষে বাড়ি ফেলা হলো না শিশু জিসানের - বরিশাল ক্রাইম ট্রেস
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ১০:২৮ অপরাহ্ন
শিরোনাম
বানারীপাড়া বন্দর বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির সভাপতি রিপন সম্পাদক সুমন বরিশালে পরিবেশ অধিদপ্তরে বন্ধ পানির মান পরীক্ষা ১০ লাখ টাকা চাঁদা না দেওয়ায় রিসোর্ট দখল, ছাত্রদল নেতার নামে মামলা ‘আমি পেশাদার চোর নই’—চিরকুট লিখে গ্যাস সিলিন্ডার ফেরত অস্ত্র হাতে ভাইরাল সেই ছাত্রদল নেতাকে মুচলেকা নিয়ে ছেড়ে দিল পুলিশ গ্রামাঞ্চলে লোডশেডিংয়ের ধকল, ব্যাহত শিক্ষার্থীদের পড়াশোনা বাউফলে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল! আমরা বেদায়াত, কুফর ও বাতিলের বিরুদ্ধে ; এদের সাথে আমাদের কোনো আপোষ নাই -ছারছীনার পীর ছাহেব স্কুল শেষে বাড়ি ফেলা হলো না শিশু জিসানের পরকীয়া করায় পদ গেল জামায়াত নেতার

স্কুল শেষে বাড়ি ফেলা হলো না শিশু জিসানের

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

লালমোহন (ভোলা) প্রতিনিধি: ভোলার লালমোহন উপজেলায় স্কুল ছুটির পর বাড়ি যাওয়ার পথে টমটমের চাপায় জিসান (৬) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার লর্ডহার্ডিঞ্জ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বটতলা এলাকার রায়চাঁদ টু লর্ডহার্ডিঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু জিসান ওই এলাকার রুবেলের ছেলে।

জানা গেছে, শিশু জিসান স্থানীয় গঙ্গারাম দাস মন্দিরের পাঠশালায় শিশু শ্রেণিতে পড়তো। মঙ্গলবার স্কুল ছুটি হওয়ার পর বাড়ি ফিরছিল সে। এ সময় সড়ক পার হতে গেলে হঠাৎ দ্রুতগতির একটি ইঞ্জিনচালিত টমটমের নিচে চাপা পড়ে শিশু জিসান।

পরে স্থানীয়রা দ্রুত জিসানকে উদ্ধার করে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। সেখানের কর্তব্যরত চিকিৎসক শিশু জিসানের শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে লালমোহন থানার ওসি মো. অলিউল ইসলাম বলেন, দুর্ঘটনায় শিশু মৃত্যুর ঘটনাটি শুনেছি।  টমটমটি স্থানীয়দের জিম্মায় রয়েছে। নিহত শিশুর পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network