1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বাকেরগঞ্জে কারখানা নদীতে সেতু নির্মাণে স্থান পরিদর্শন করল চীনা প্রতিনিধিদল - বরিশাল ক্রাইম ট্রেস
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন
শিরোনাম
বরিশাল সিটি করপোরেশনের ২০ হাজার বৃক্ষ বিতরণ বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ের সব সরকারি কমিটি পুনর্গঠনের নির্দেশ বরিশাল সিটি করপোরেশনের ২০ হাজার বৃক্ষ বিতরণ সরকারের ১৮০ দিনে বৃক্ষরোপণ, খাল খনন ও বর্জ্য ব্যবস্থাপনায় লক্ষ্যমাত্রা পূরণ বাউফলে মেয়েকে যৌন হয়রানির প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে জখম কলেরা টিকাদান ক্যাম্পেইন শনিবার থেকে শুরু ঝালকাঠিতে বৃক্ষরোপণ অভিযান ও সাত দিনব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন সংসদ কক্ষে নিজের আসনে বসে ভোট গ্রহণ দেখলেন প্রধানমন্ত্রী উজিরপুরে সড়কের পাইলিংয়ে জিও ব্যাগের বদলে পাটের বস্তায় মাটি! রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বাকেরগঞ্জে কারখানা নদীতে সেতু নির্মাণে স্থান পরিদর্শন করল চীনা প্রতিনিধিদল

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : বাকেরগঞ্জের কারখানা নদীতে প্রস্তাবিত সেতু নির্মাণের স্থান সরেজমিনে পরিদর্শন করছেন চীনা প্রতিনিধিদল ও প্রকৌশলীরা।

বরিশালের বাকেরগঞ্জের ডিসি রোড সংলগ্ন কবাই ও ফরিদপুর ইউনিয়নের মধ্যবর্তী কারখানা নদীর ওপর প্রস্তাবিত সেতু নির্মাণের লক্ষ্যে নদীর নাব্যতা ও প্রয়োজনীয় উচ্চতা সরেজমিনে পরীক্ষা করেছেন চীনা একটি প্রতিনিধিদল।

 

গতকাল বুধবার (২২ আগস্ট) বিকেলে সংশ্লিষ্ট প্রকৌশলী ও চীনা কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা কারখানা নদীর পূর্ব ও পশ্চিম পাড়ে প্রস্তাবিত সেতুটির নির্মাণস্থল ঘুরে দেখেন। পরিদর্শনকালে প্রতিনিধিদলটি নদীর পানির গভীরতা, নৌযান চলাচলের সুবিধা এবং সেতুর কাঠামোগত উচ্চতার বিষয়টি বিস্তারিত পর্যালোচনা করেন।

 

এ বিষয়ে তত্ত্বাবধায়ক প্রকৌশলী মিয়া এমদাদ আলী জানান, প্রায় তিন-চার বছর আগেই কারখানা নদীর ওপর এই সেতু নির্মাণের প্রাথমিক কার্যক্রম শুরু হয়েছিল। বর্তমান সরকার প্রয়োজনীয় অর্থ বরাদ্দ দিলে চীনা প্রযুক্তি ও ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে যত দ্রুত সম্ভব মূল নির্মাণকাজ শুরু করার উদ্যোগ নেওয়া হবে।

 

স্থানীয় অধিবাসীদের মতে, কারখানা নদীর ওপর সেতুটি নির্মিত হলে বাকেরগঞ্জের পূর্বাঞ্চলের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন আসবে। এর ফলে বিভাগীয় শহর বরিশাল ও রাজধানী ঢাকার সঙ্গে দুর্গম দুর্গাপাশা ও ফরিদপুর ইউনিয়নের সরাসরি সংযোগ তৈরি হবে। পাশাপাশি পার্শ্ববর্তী বাউফল, পটুয়াখালী, দশমিনা ও ভোলা জেলার বাসিন্দাদের যাতায়াত আরও সহজ হবে, যা স্থানীয় ব্যবসা-বাণিজ্য ও সামগ্রিক অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে।

 

এলাকাবাসী প্রতিনিধিদলকে স্বাগত জানিয়ে সেতুটির দ্রুত বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান।

 

পরিদর্শনকালে অন্যান্যের মধ্যে উপজেলা প্রকৌশলী হাসনাইন আহমেদ, ৬ নম্বর ফরিদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম খান, সহসভাপতি আলহাজ গোলাম মোস্তফা সিকদার, সিনিয়র সহসভাপতি মোহাম্মদ কবির সন্ন্যামত, সাধারণ সম্পাদক মীর মনির হোসেন, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম টিটু মল্লিক, সহ-সাধারণ সম্পাদক তাহের খান ও যুবদল নেতা মুশফিকুর রহমানসহ কবাই ইউনিয়ন বিএনপি ও স্থানীয় গণমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network