নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশাল জেলার বানারীপাড়া উপজেলার বাইশারী মডেল ইউনিয়নের ঐতিহ্যবাহী কচুয়া কমপ্লেক্সের কচুয়া সিদ্দিকিয়া বাকাউল্লাহ নূরানী ও হাফিজি মাদ্রাসা,কচুয়া নেছারিয়া কামিল মাদ্রাসা,কচুয়া নেছারিয়া জামে মসজিদের উদ্যোগে ১০ ও ১১ সেপ্টেম্বর রোজ বৃহস্পতি ও শুক্রবার কচুয়া নেছারিয়া কামিল মাদ্রাসার ময়দানে দুই দিনব্যাপী পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ওয়াজ মাহফিল ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে উক্ত মাহফিলে প্রধান বক্তা আলোচনা করেন হযরত মাওলানা সৈয়দ মোঃহেলাল উদ্দিন ওসমানী,পীর সাহেব চলাভাঙ্গা দরবার শরীফ,বরগুনা।
বিশেষ বক্তা আলোচনা করেন হযরত মাওলানা মোঃ মাসুম বিল্লাহ,সহকারি অধ্যাপক,কচুয়া নেছারিয়া কামিল মাদ্রাসা।মাহফিলের সভাপতিত্ব করেন কচুয়া নেছারিয়া কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা মোঃ ফজলুল হক,এছাড়া উপস্থিত ছিলেন কচুয়া নেছারিয়া কামিল মাদ্রাসার সাবেক সহকারী অধ্যাপক মাওলানা মোঃ শামসুল হক,মাওলানা মোঃ আমিনুল ইসলাম,অধ্যক্ষ, কচুয়া নেছারিয়া কামিল মাদ্রাসা,মাওলানা মোঃ আবুল হোসেন,সুপার , সাতবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসা,সাংবাদিক হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক মোঃ আবু সুফিয়ান,আরো উপস্থিত ছিলেন বিভিন্ন ওলামায়ে কেরামগণ ,উক্ত মাহফিলে অত্র এলাকার মুসলিমদের উপস্থিতিতে মাহফিলের মাঠ পরিপূর্ণ ভরে যায় , মাহফিল পরিচালনা করেন কচুয়া নেছারিয়া কামিল মাদ্রাসার সম্মানিত সভাপতি মাওলানা কাজী মোঃ আবু সাঈদ ,সার্বিক সহযোগিতা করেন,মাওলানা মোঃ মাহমুদুর রহমান,সভাপতি, কচুয়া নেছারিয়া সালামিয়া এতিমখানা , মাওলানা মোঃ মজিবুল হক,সাধারণ সম্পাদক,কচুয়া নেছারিয়া সালামিয়া এতিমখানা ও কচুয়া সিদ্দিকিয়া বাকাওলা নূরানী ও হাফেজি মাদ্রাসার শিক্ষকবৃন্দ সমাপনী দিনে মাহফিলের শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের পুরস্কার বিতরণ করা হয় ও মিলাদের পরে দোয়া অনুষ্ঠিত হয় দেশ ও জাতির জন্য ও এলাকার সকল মৃত ব্যক্তির জন্য বিশেষভাবে দোয়া করা হয়।