1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
লালমোহনে জিপিএ-৫ প্রাপ্ত দুইশত শিক্ষার্থীকে ছাত্রশিবিরের সংবর্ধনা - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
উজিরপুর হাসপাতালে অ্যাম্বুলেন্স না পেয়ে রোগীর মৃত্যু  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ভাণ্ডারিয়ায় চুনের বস্তায় ইট, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি, ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা বরিশালে আত্মহত্যার চেষ্টাকারী তরুণীকে উদ্ধারে গেল পুলিশ, মিলল ৫০০ পিস ইয়াবা বরিশালে ক্যানসার হাসপাতালের ৫০ লাখ টাকার তামার পাইপ চুরি উজিরপুরের সাতলায় মন্দিরের জমি দখল করেছে আওয়ামী লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল কাঁঠালিয়ায় ভবন নির্মাণে বাঁধা, চাঁদা দাবীর অভিযোগ উজিরপুরে দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা নিয়ে পূজামণ্ডপে পলাশ কুণ্ডু নিষিদ্ধ সংগঠনসহ নানা চ্যালেঞ্জ মোকাবিলা করছে সরকার: বাউফলে সেলিমা রহমান বাউফলে যৌতুকের দাবিতে গৃহবধূ ও শিশুকন্যাকে নির্যাতনের অভিযোগ!

লালমোহনে জিপিএ-৫ প্রাপ্ত দুইশত শিক্ষার্থীকে ছাত্রশিবিরের সংবর্ধনা

  • আপডেট সময় : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬
লালমোহন (ভোলা) প্রতিনিধি: ভোলার লালমোহন উপজেলায় এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত দুইশত কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। সোমবার সকালে ভোলা জেলা ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ সংবর্ধনা দেওয়া হয়। এসব কৃতি শিক্ষার্থীদের সম্মাননা স্বরুপ ক্রেস্ট, ফুল ও বই উপহার দেওয়া হয়।
‘মেধা, সততা ও দেশপ্রেমে গড়ি ইনসাফের বাংলাদেশ’ স্লোগানে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভিপি ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় ছাত্রঅধিকার সম্পাদক মো. রিয়াজুল ইসলাম।
এ সময় তিনি বলেন, শুধু ভালো ফলাফল অর্জন করলেই হবে না; শিক্ষার্থীদের সৎ, দক্ষ ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে। মেধার পাশাপাশি সততা, নৈতিকতা ও দক্ষতার সমন্বয়ে দেশ গঠনে ভূমিকা রাখার জন্য তিনি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।
এরআগে, কুরআন তেলাওয়াত ও ইসলামী সংগীত পরিবেশনের মধ্যদিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে শিক্ষার্থীদের উচ্চশিক্ষা, ক্যারিয়ার পরিকল্পনা ও সময় ব্যবস্থাপনা নিয়ে বিভিন্ন দিকনির্দেশনামূলক সেশন অনুষ্ঠিত হয়।
ইসলামী ছাত্রশিবিরের ভোলা জেলার সভাপতি আব্দুল হালিম আল জায়েদের সভাপতিত্বে এ সময় বাংলাদেশ মজলিসুল মুফাসসিরিনের কেন্দ্রীয় দাওয়া সম্পাদক ড. মুফতি কামরুল হাসান শাহীন, ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক মুহা. নিজামুল হক নাঈম, কেন্দ্রীয় প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট সম্পাদক সুমন সরকার, বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা সেক্রেটারি মাওলানা কাজী হারুনুর রশিদ, উপজেলা জামায়াতে ইসলামীর  আমির মাওলানা আব্দুল হক, ছাত্রশিবিরের জেলা সেক্রেটারি আল-আমিন ও অর্থ সম্পাদক ওমর শরীফসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network