1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
লালমোহনে পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা - বরিশাল ক্রাইম ট্রেস
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন
শিরোনাম
বরিশালে বিভাগীয় কমিশনার-রেঞ্জ ডিআইজি কার্যালয়ের সামনে হাতবোমা বিস্ফোরণ ঝালকাঠিতে পুলিশের বিশেষ অভিযানে ছাত্র-যুব প্রজন্ম লীগ নেতা গ্রেপ্তার বাউফলে বিআরডিবির মাঠ সংগঠকের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ! ‘কর্মকর্তা-কর্মচারীদের যোগসাজশে দুর্নীতি হয়েছে’: ভাণ্ডারিয়ায় গণপূর্ত প্রতিমন্ত্রী বানারীপাড়ায় আদালতের রায় উপেক্ষা করে প্রতিবেশীর বাড়িতে হামলা, বৃদ্ধাসহ আহত ৩ নিষিদ্ধ সংগঠন আওয়ামী সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে উজিরপুরে যুবদলের বিক্ষোভ ও সমাবেশ  ১০৩ অনাপত্তি সনদ বাতিল, ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ নলছিটিতে আ.লীগের ‘নৈরাজ্যের’ প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ বরিশালে চুরি করে পালানোর সময় চোরাই মালামালসহ ভাই-বোন আটক রেস্টুরেন্ট ব্যবসার আড়ালে মাদক বিক্রি, আটক ৩

লালমোহনে পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা

  • আপডেট সময় : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

লালমোহন (ভোলা) প্রতিনিধি: ভোলার লালমোহন উপজেলায় প্রধানমন্ত্রীর ঘোষিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সিফাত বিন সাদেক।

সভায় বক্তারা বলেন, আগামী শনিবার উপজেলার সব শিক্ষাপ্রতিষ্ঠানের আঙিনা পরিষ্কার-পরিচ্ছন্ন করা হবে। পাশাপাশি প্রতিটি ইউনিয়নের বাজার, জনসমাগমস্থল ও অন্যান্য ঝুঁকিপূর্ণ এলাকায়, যেখানে ডেঙ্গুবাহী এডিস মশার প্রজনন ও উপদ্রবের আশঙ্কা বেশি, সেসব স্থান নিয়মিত পরিষ্কার এবং পর্যবেক্ষণের আওতায় আনা হবে।

এছাড়া পৌরসভা, ইউনিয়ন পরিষদ, সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তর ও প্রতিষ্ঠানকে নিজ নিজ উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা বিষয়ে ব্যাপক প্রচার-প্রচারণা চালাতে হবে।

এ জন্য পুরো উপজেলাকে কয়েকটি অঞ্চলে ভাগ করে পাঁচজন ফোকাল পয়েন্ট কর্মকর্তা নির্ধারণ করা হয়েছে। তাদের নেতৃত্বে উপজেলার বিভিন্ন এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা ও নিয়মিত মনিটরিং করা হবে।

এ সময় লালমোহন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রেজওয়ানুল হক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আবু মাহমুদ তালহা সাদী, উপজেলা বিএনপির সভাপতি মো. জাফর ইকবাল, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, পৌরসভা বিএনপির সভাপতি সাদেক মিয়া জান্টু, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আব্দুল হক, ইসলামী আন্দোলন বাংলাদেশের উপজেলা সভাপতি হাফেজ মাওলানা রাশেদুল ইসলামসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network