1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
ভোলায় ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার পরিচ্ছন্নতার অভিযান পরিচালনা করছে শিক্ষক শিক্ষার্থীরা - বরিশাল ক্রাইম ট্রেস
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন

ভোলায় ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার পরিচ্ছন্নতার অভিযান পরিচালনা করছে শিক্ষক শিক্ষার্থীরা

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
মোঃমনছুর আলম জেলা প্রতিনিধি ভোলা : ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বাড়াতে ও মশার প্রজননস্থল ধ্বংস করতে ভোলায় পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করেছেন আলীনগর ৩নং ওয়ার্ডের পশ্চিম ছিফলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা নিজ নিজ প্রতিষ্ঠান ও আশপাশের এলাকায় পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন। এ সময় জমে থাকা পানি, ময়লা-আবর্জনা ও ডেঙ্গুর জীবাণুবাহী এডিস মশার সম্ভাব্য প্রজননস্থল পরিষ্কার করা হয়।
সহকারী শিক্ষক রাবেয়া বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু প্রশাসনের ওপর নির্ভর না করে সবাইকে নিজ নিজ বাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখতে হবে। শিক্ষার্থীরাও এ বিষয়ে পরিবার ও সমাজের মানুষকে সচেতন করার আহ্বান জানায়।
তারা বলেন, নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার পাশাপাশি কোথাও যেন পানি জমে না থাকে, সেদিকে সবাইকে নজর দিতে হবে। সম্মিলিত উদ্যোগের মাধ্যমে ডেঙ্গুর বিস্তার রোধ করা সম্ভব বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network