1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
পিরোজপুর পৌরসভার পরিছন্নতা অভিযানে ডিসি পাড়া এলাকায় পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান - বরিশাল ক্রাইম ট্রেস
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
ফ্যামিলি কার্ডের ছবি তোলার নামে বিধবার স্বর্ণের দুল নিয়ে উধাও ছাত্রলীগের কমিটিতে ছেলের নাম, জামায়াত নেতা বললেন ‘আগে জানলে ত্যাজ্যপুত্র করতাম’ ওসিকেই ‘মাদকের ডিলার’ বললেন বিএনপি নেতা রাষ্ট্রায়ত্ত তিন ব্যাংকের এমডির নিয়োগ বাতিল মেয়েকে ধর্ষণের দায়ে বাবার যাবজ্জীবন ঘরে বসে জাল টাকা তৈরি, ল্যাপটপ-প্রিন্টারসহ যুবক গ্রেপ্তার ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগারওয়ালা গ্রেফতার গ্রাম পুলিশকে দায়িত্ব পালনে আরও গতিশীল হওয়ার আহ্বান এমপি জয়নুল আবেদীনের চরফ্যাশনে মা ইলিশ নিধনের মহোৎসব! গভীর রাতে পাচার, প্রশাসন নীরব তিন মন্দিরে সোনা চুরির ঘটনায় দম্পতি গ্রেপ্তার

পিরোজপুর পৌরসভার পরিছন্নতা অভিযানে ডিসি পাড়া এলাকায় পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান

  • আপডেট সময় : সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬
পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুর পৌরসভার ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানে ৫ নং ওয়ার্ড ডিসি পাড়া এলাকায় খাল পরিষ্কার সহ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে।
আজ সোমবার ৫নং ওয়ার্ডের বিভিন্ন স্থানে ও ডিসি পাড়া এলাকার খালসহ বিভিন্ন স্থানে পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করে পৌরসভার পরিচ্ছন্ন কর্মীরা। এ সময় এডিস মশার বংশবিস্তার রোধে লার্ভিসাইড ও এডাল্টিসাইড স্প্রে করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক  (সার্বিক) ও পিরোজপুর পৌরসভার প্রশাসক মাহমুদুর রহমান মামুন। পিরোজপুর পৌরসভায় পৌর নির্বাহী কর্মকর্তা বনী আমিন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক তৌহিদুল ইসলাম।
এসময় পিরোজপুর পৌরসভার কর্মকর্তাগণ, সুশীল সমাজের প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন । ডেঙ্গু প্রতিরোধে পিরোজপুর পৌরসভার ৫ নং ওয়ার্ড ডিসি পাড়া এলাকায় খাল পরিছন্নতা  ও এর আশেপাশে মশক নিধন স্প্রে ব্যবহার করা হয়েছে।
পিরোজপুর পৌরসভার নয়টি ওয়ার্ডে দিনে ও রাতে পরিচ্ছন্নতা কার্যক্রম চলমান রয়েছে। ডেঙ্গু নিধনে পিরোজপুরের এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান  অতিরিক্ত জেলা প্রশাসক  (সার্বিক) ও পিরোজপুর পৌরসভার প্রশাসক মাহমুদুর রহমান মামুন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network