1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বরিশালে জমজমাট ইলিশের বাজার, মেঘনায় হাজারো জেলে - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১১:১০ অপরাহ্ন
শিরোনাম
৭৫ বছরের জীবনেও বিশ্রাম নেই বৃদ্ধ আব্দুল বারেকের মাদ্রাসায় আছেন ১৪ শিক্ষক, ৬ ছাত্রীর কেউ পাস করেননি জনগণের আকাঙ্ক্ষা নিয়ে আমরা রাস্তায় নেমেছি: শফিকুর রহমান ইসলাম বিক্রি করতে নয়, ইসলাম প্রতিষ্ঠা করতেই এদেশের পীর-মাশায়েখদের আগমন -ছারছীনা পীর ছাহেব লালমোহনে মাদরাসা শিক্ষক-কর্মচারী ফোরামের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি প্রবাসীর মৃত্যু আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ২৫ কারখানা ছুটি ইসলাম গ্রহণ করে ফরিদপুরের কলেজছাত্রীকে বিয়ে করলেন চীনা যুবক কলেজের নাম আছে, ক্যাম্পাস নেই; এইচএসসিতে ৫ পরীক্ষার্থীর সবাই ফেল তাহসিফের মৃত্যুর ঘটনায় বন্ধু দীপকে হেফাজতে নিয়েছে পিবিআই

বরিশালে জমজমাট ইলিশের বাজার, মেঘনায় হাজারো জেলে

  • আপডেট সময় : শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: নিরাপদে মা ইলিশের প্রজনন নিশ্চিত করতে টানা ২২ দিনের নিষেধাজ্ঞা শেষে প্রাণচাঞ্চল্য ফিরেছে বরিশালের মেঘনা নদীতে। রুপালি ইলিশের আশায় হাজার হাজার জেলে নেমেছেন নদীতে। জেলেদের জালে ইলিশের পাশাপাশি ধরা পড়ছে পাঙ্গাশসহ বিভিন্ন প্রজাতির মাছ। এসব মাছ নিয়ে একের পর এক নৌকা ভিড়ছে বরিশালের মাছঘাটগুলোতে।

ফলে কর্মচাঞ্চল্য ফিরেছে আড়তদার, মৎস্য ব্যবসায়ী ও শ্রমিকদের মধ্যে। তবে মাছের সরবরাহ শুরু হলেও কমেনি ইলিশের দাম। আগের মতো বেশি দামেই বিক্রি হচ্ছে বড় আকারের ইলিশ। শুক্রবার (৩০ অক্টোবর) সকাল আটটা থেকে বেলা ১১টা পর্যন্ত বরিশাল নগরীর মৎস্য অবতরন কেন্দ্র ঘুরে দেখা গেছে ঘাটে আসা মাছ এবং কেনাবেচার চিত্র

সূত্রমতে, ২৯ অক্টোবর মধ্যরাত থেকেই ইলিশ শিকারে বরিশালের মেঘনা, কালাবদর, সুগন্ধা, সন্ধ্যা, জয়ন্তী, আড়িয়াল খাঁ, কীর্তনখোলাসহ অন্যান্য নদে মাছ শিকারে নেমেছেন জেলেরা। শুক্রবার ভোরের আলো ফুটতেই মাছ নিয়ে ঘাটে ফিরতে থাকেন ওইসব জেলেরা।

মেঘনা নদীর হিজলা উপজেলার হরিনাথপুর ও বরিশাল নগরীর পোর্ট রোডের মৎস্য অবতরন কেন্দ্রে একের পর এক জেলে নৌকা ভিড়ছে। প্লাস্টিকের ট্রেতে সাজিয়ে আনা হচ্ছে ইলিশসহ বিভিন্ন প্রজাতির মাছ। ঘাটে মাছ নামানোর পরপরই শুরু হচ্ছে দরদাম ও হাঁকডাক। মুহুর্তেই বিক্রি হয়ে যাচ্ছে এসব মাছ।

শুক্রবার বেলা বারোটার দিকে নগরীর পোর্ট রোডের মৎস্য অবতরন কেন্দ্রে বসে জেলে আবুল হোসেন বলেন, সাতজন মিলে মধ্যরাতে নদীতে নেমেছিলাম। ধরা পড়া ইলিশ মোট ১৫ হাজার টাকা বিক্রি করেছি। রাতে আবার মাছ ধরতে নদীতে নামবো। তবে কয়েকদিন পর ইলিশের প্রাপ্যতা কমে আসতে পারে বলে তিনি আশঙ্কা করছেন।

নগরীর পোর্ট রোডের মৎস্য অবতরন কেন্দ্রের আড়তদার জাহাঙ্গীর হোসেন জানিয়েছেন, চাহিদা বেশি থাকায় ইলিশের দাম কমেনি। বর্তমানে এক কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে আড়াই থেকে দুই হাজার ছয়শ’ টাকায়।

চারশ’ থেকে পাঁচশ’ গ্রাম ওজনের ইলিশ প্রতি কেজি এক হাজার তিনশ’ থেকে এক হাজার পাঁচশ’ টাকায়। আর দুইশ’ থেকে তিনশ’ গ্রাম ওজনের ছোট ইলিশ বিক্রি হচ্ছে প্রতি হালি পাঁচ থেকে ছয়শ’ পঞ্চাশ টাকায়।

তিনি আরও জানান, ইলিশের পাশাপাশি জেলেদের জালে পাঙ্গাশও ধরা পড়ছে। বড় আকারের পাঙ্গাশ প্রতি কেজি এক হাজার দুইশ’ টাকা এবং ছোট আকারের পাঙ্গাশ নয় থেকে এক হাজার টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। ইলিশের সরবরাহ বাড়লে বাজারদরে কিছুটা পরিবর্তন আসতে পারে বলেও তিনি উল্লেখ করেন।

অপর আড়তদার সেলিম মিয়া জানিয়েছেন, শুক্রবার সকাল থেকে ঘাটে মাছ আসতে শুরু করেছে। আগামীকাল মাছের সরবরাহ পর্যবেক্ষণ করলে ইলিশের আমদানি সম্পর্কে ধারণা পাওয়া যাবে। কারণ, আগের বছরগুলোতে নিষেধাজ্ঞা শেষে প্রথম দুইদিন মাছের সরবরাহ ভালো থাকলেও পরে তা কমে যেতো।

আড়তদার ইব্রাহিম হোসেন বলেন, নিষেধাজ্ঞা শেষে ঘাটে বড় ইলিশ বেশি আসছে। ছোট ইলিশের সংখ্যা তুলনামূলক কম। প্রত্যাশার তুলনায় ইলিশ কম পাওয়া যাচ্ছে। তবে পাঙ্গাশ পাওয়ায় জেলেদের লোকসান কিছুটা পুষিয়ে নেওয়ার সুযোগ তৈরি হয়েছে।

জেলা মৎস্য অফিস সূত্রে জানা গেছে, জাটকা ও মা ইলিশ রক্ষায় সরকারের দুটি অভিযান কঠোরভাবে বাস্তবায়িত হওয়ায় জেলেরা এর সুফল পাচ্ছেন। ইলিশের পাশাপাশি পাঙ্গাশও পাওয়া যাচ্ছে। পাঙ্গশের উৎপাদন ও বংশবিস্তার বাড়াতে সরকারিভাবে কার্যকর প্রকল্প নেওয়া হলে এ মাছও ইলিশের মতো জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবে।

 

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network