1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
আ. লীগের দুর্বৃত্তরা ছাড়া সবাই আমাদের কাছে নিরাপদ: নয়ন - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন
শিরোনাম
বাবুগঞ্জে ভুয়া নারী চিকিৎসক ও ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা ২২ দিনের নিষেধাজ্ঞা শেষে সাগরে শত শত ট্রলার বরিশালে জমজমাট ইলিশের বাজার, মেঘনায় হাজারো জেলে বরিশালে কোস্ট গার্ডের জাহাজের ধাক্কায় গমবোঝাই জাহাজে ফাটল জনগণের পুলিশ হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীকে বহনকারী উড়োজাহাজে ত্রুটির কারণ জানতে চেয়ে কমিটি আইসিটির বিচারপতির বাসার সামনে ককটেল বিস্ফোরণ, আটক ৪ সংবাদ প্রকাশের পর বাকেরগঞ্জে ধর্ষণ মামলা, ওসির ভূমিকা নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি আ. লীগের দুর্বৃত্তরা ছাড়া সবাই আমাদের কাছে নিরাপদ: নয়ন ট্রাকের চাকায় পিষ্ট পা, অসহনীয় যন্ত্রণায় দিন কাটছে আশরাফুলের

আ. লীগের দুর্বৃত্তরা ছাড়া সবাই আমাদের কাছে নিরাপদ: নয়ন

  • আপডেট সময় : শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের উদ্দেশে যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন বলেছেন, যারা বিএনপির নেতাকর্মীদের হাত-পা কেটে নিয়েছে, চোখ তুলে নিয়েছে, বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠান দখল করেছে, তাদের নিরাপদ থাকার সুযোগ নেই। এসব অপরাধীকে কারাগারে থাকতে হবে। তবে ওই দুর্বৃত্তদের ছাড়া অন্য সবাই তাদের কাছে নিরাপদ।মতামত কলাম পড়ুন

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় ভোলার চরফ্যাশন উপজেলা শহরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। চরফ্যাশন উপজেলা যুবদল এ সমাবেশের আয়োজন করে।

মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে গড়া সংগঠন যুবদলের দীর্ঘ আন্দোলন-সংগ্রামের ইতিহাস ও ঐতিহ্য রয়েছে। আওয়ামী ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের শুরু থেকে ২০২৪ সালের ৫ আগস্ট ফ্যাসিবাদের পতন পর্যন্ত যুবদল রাজপথে শক্তিশালী অবস্থান ধরে রেখেছিল।

ভোলা-৪ (চরফ্যাশন-মনপুরা) আসনের এই সংসদ সদস্য বলেন, ফ্যাসিবাদের পতন না হওয়া পর্যন্ত ঘরে ফিরে না যাওয়ার ঘোষণা দিয়েছিল যুবদল। সে সময় দেশের অনেক যুবক নিরাপদ আশ্রয়ে চলে গিয়েছিলেন।

আন্দোলন-সংগ্রামের মাঠে কী ঘটছে, সেদিকে তাদের কোনো নজর ছিল না। সরকারের বৈষম্য ও ফ্যাসিবাদ মানুষের ওপর জগদ্দল পাথরের মতো চেপে বসলেও অনেকে এ বিষয়ে কোনো ভূমিকা রাখেননি।

২০২৪ সালের গণঅভ্যুত্থানে যুবদল ও বিএনপির নেতাকর্মীদের ভূমিকার কথা তুলে ধরে তিনি আরও বলেন, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে অনেক তরুণ ও যুবক জীবনের ঝুঁকি নিয়ে তারেক রহমানের নেতৃত্বে লড়াই চালিয়ে গেছেন।

এ আন্দোলনে অনেক ছাত্র ও যুবককে হারাতে হয়েছে। আওয়ামী লীগ ও স্বৈরাচারবিরোধী আন্দোলনে অংশ নিয়ে অনেকে প্রাণ দিয়েছেন, কেউ পঙ্গুত্ব বরণ করেছেন, আবার কেউ দৃষ্টিশক্তি হারিয়েছেন। অনেকের হাত-পা কেটে নেওয়া হয়েছে, চোখ তুলে নেওয়া হয়েছে। এ ছাড়া অসংখ্য নেতাকর্মীকে বিভিন্নভাবে নির্যাতনের শিকার হতে হয়েছে।মতামত কলাম পড়ুন

আরও পড়ুন: মানব পাচার ঠেকাতে কোস্টগার্ডের প্রশিক্ষণে ৭ দেশের ১২ প্রতিনিধি
সমাবেশে নেতাকর্মীদের মাদক থেকে দূরে থাকার আহ্বান জানান যুবদলের সাধারণ সম্পাদক। একই সঙ্গে মাদক ব্যবসায়ীদের আইনের হাতে তুলে দেওয়ার জন্য দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।

এ ছাড়া চরফ্যাশন ও মনপুরা উপজেলার সার্বিক উন্নয়নে সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথাও বক্তব্যে তুলে ধরেন মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন।চরফ্যাশন উপজেলা যুবদলের আহ্বায়ক সহিদুল আলম প্রিন্সের সভাপতিত্বে সমাবেশে সঞ্চালনা করেন সংগঠনটির সদস্যসচিব জাহিদুল ইসলাম রাসেল। এতে আরও বক্তব্য দেন ভোলা জেলা যুবদলের সভাপতি জামাল উদ্দিন লিটন ও সাধারণ সম্পাদক আব্দুল কাদের সেলিমসহ স্থানীয় নেতারা।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network