1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
সাজেকে জেএসএস ও ইউপিডিএফের মধ্যে গোলাগুলি - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন
শিরোনাম
৭৫ বছরের জীবনেও বিশ্রাম নেই বৃদ্ধ আব্দুল বারেকের মাদ্রাসায় আছেন ১৪ শিক্ষক, ৬ ছাত্রীর কেউ পাস করেননি জনগণের আকাঙ্ক্ষা নিয়ে আমরা রাস্তায় নেমেছি: শফিকুর রহমান ইসলাম বিক্রি করতে নয়, ইসলাম প্রতিষ্ঠা করতেই এদেশের পীর-মাশায়েখদের আগমন -ছারছীনা পীর ছাহেব লালমোহনে মাদরাসা শিক্ষক-কর্মচারী ফোরামের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি প্রবাসীর মৃত্যু আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ২৫ কারখানা ছুটি ইসলাম গ্রহণ করে ফরিদপুরের কলেজছাত্রীকে বিয়ে করলেন চীনা যুবক কলেজের নাম আছে, ক্যাম্পাস নেই; এইচএসসিতে ৫ পরীক্ষার্থীর সবাই ফেল তাহসিফের মৃত্যুর ঘটনায় বন্ধু দীপকে হেফাজতে নিয়েছে পিবিআই

সাজেকে জেএসএস ও ইউপিডিএফের মধ্যে গোলাগুলি

  • আপডেট সময় : শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: রাঙামাটির বাঘাইছড়ির সাজেক ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পাহাড়ের দুই আঞ্চলিক সশস্ত্র সংগঠনের মধ্যে দফায় দফায় বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে। শনিবার (৩১ অক্টোবর) দুপুর পৌনে ১টা থেকে কলাবুনিয়া এলাকায় এই গোলাগুলির ঘটনা শুরু হয়।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন জানান, আজ দুপুর থেকে সাজেক ইউনিয়নের কলাবুনিয়া এলাকায় শান্তি চুক্তি বিরোধী সশস্ত্র সংগঠন ইউপিডিএফ এবং চুক্তি সমর্থক জেএসএসের মধ্যে দফায় দফায় গুলি বিনিময়ের ঘটনা ঘটে। পাহাড়ে নিজেদের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই সংঘর্ষের সূত্রপাত হয়েছে।

​তবে এখন পর্যন্ত এই সংঘর্ষে হতাহতের কোনো সুনির্দিষ্ট খবর পাওয়া যায়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও নিরাপত্তা বাহিনী তৎপর রয়েছে।
​
এর আগে গত ২৯ সেপ্টেম্বর সাজেক ইউনিয়নের চাইলাতলী এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের গোলাগুলির ঘটনায় সঞ্জিতা ত্রিপুরা নামে শিশু গুলিবিদ্ধ হয়েছিল। ওই ঘটনায় পুলিশ বাদি হয়ে একটি মামলা দায়ের করে, যা বর্তমানে তদন্তাধীন রয়েছে।

​অন্যদিকে, গত ১১ অক্টোবর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত সাজেক এলাকা থেকে জেএসএসকে সরিয়ে দেওয়ার দাবিতে তৃতীয় দফায় অনির্দিষ্টকালের সড়ক অবরোধ চলছে। ধারাবাহিক এই সংঘাত ও অবরোধের কারণে সাজেক ও এর আশেপাশের এলাকায় সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network