1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
হাসিনা দেশে ফিরলে আ. লীগের অবশিষ্ট অস্তিত্বও থাকবে না: সারজিস - বরিশাল ক্রাইম ট্রেস
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১১:১২ অপরাহ্ন
শিরোনাম
৭৫ বছরের জীবনেও বিশ্রাম নেই বৃদ্ধ আব্দুল বারেকের মাদ্রাসায় আছেন ১৪ শিক্ষক, ৬ ছাত্রীর কেউ পাস করেননি জনগণের আকাঙ্ক্ষা নিয়ে আমরা রাস্তায় নেমেছি: শফিকুর রহমান ইসলাম বিক্রি করতে নয়, ইসলাম প্রতিষ্ঠা করতেই এদেশের পীর-মাশায়েখদের আগমন -ছারছীনা পীর ছাহেব লালমোহনে মাদরাসা শিক্ষক-কর্মচারী ফোরামের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি প্রবাসীর মৃত্যু আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ২৫ কারখানা ছুটি ইসলাম গ্রহণ করে ফরিদপুরের কলেজছাত্রীকে বিয়ে করলেন চীনা যুবক কলেজের নাম আছে, ক্যাম্পাস নেই; এইচএসসিতে ৫ পরীক্ষার্থীর সবাই ফেল তাহসিফের মৃত্যুর ঘটনায় বন্ধু দীপকে হেফাজতে নিয়েছে পিবিআই

হাসিনা দেশে ফিরলে আ. লীগের অবশিষ্ট অস্তিত্বও থাকবে না: সারজিস

  • আপডেট সময় : শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: শেখ হাসিনা দেশে ফিরলে আওয়ামী লীগের রাজনীতির অবশিষ্ট অস্তিত্বও বিলীন হয়ে যাবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্য সচিব সারজিস আলম।

তিনি বলেছেন, গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার দেশে ফেরার গুঞ্জনকে তারা গুরুত্ব দিচ্ছেন না। তবে তিনি দেশে ফিরলে আওয়ামী লীগের রাজনীতির অবশিষ্টাংশটুকুও থাকবে না।

শনিবার (৩১ অক্টোবর) দুপুরে পঞ্চগড় সদর উপজেলা পরিষদ চত্বরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন সারজিস আলম।

শেখ হাসিনার আগামী ডিসেম্বরে দেশে ফেরার সম্ভাবনা নিয়ে ছড়িয়ে পড়া গুঞ্জন প্রসঙ্গে তিনি বলেন, ‘এ ধরনের গুঞ্জনকে তারা পাত্তা দিচ্ছেন না। শেখ হাসিনা যেদিন দেশে ফিরবেন, সেদিন আওয়ামী লীগের রাজনীতির যে সামান্য অস্তিত্ব অবশিষ্ট রয়েছে, সেটুকুও থাকবে না।’

এ সময় জাতীয় পার্টির রাজনৈতিক অবস্থান নিয়েও মন্তব্য করেন এনসিপির এই নেতা। তিনি বলেন, ‘গণঅভ্যুত্থানের পর দলটির বিষয়ে কিছুদিন আলোচনা থাকলেও এবারের নির্বাচনে এসে তাদের রাজনৈতিক অস্তিত্বের কবর রচিত হয়েছে।’

গণঅভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর ক্ষোভের কথা তুলে ধরে সারজিস বলেন, ‘যারা আন্দোলনে হাত-পা হারিয়েছেন কিংবা স্বজন হারিয়েছেন, তাদের ক্ষোভের গভীরতা সরাসরি কথা না বললে বোঝা সম্ভব নয়।’

দেশের কোথাও স্বৈরাচার বা গণহত্যার সঙ্গে জড়িত ব্যক্তিদের উপস্থিতি দেখা গেলে সাধারণ মানুষের তীব্র প্রতিক্রিয়ার মুখে পড়তে হবে বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, ‘৫ আগস্ট গণভবনে যে পরিস্থিতি তৈরি হয়েছিল, ডিসেম্বরে বাংলাদেশের কোথাও তাদের অস্তিত্ব পাওয়া গেলেও একই ধরনের পরিস্থিতির মুখোমুখি হতে হবে।’

অন্যদিকে, জামায়াতের সঙ্গে এনসিপির রাজনৈতিক ও নির্বাচনী সম্পর্ক নিয়ে প্রশ্নের জবাবে সারজিস আলম বলেন, ‘জামায়াতের সঙ্গে এনসিপির নির্বাচনী জোট হয়েছিল। বর্তমানে সংসদে বিরোধীদলীয় জোট হিসেবে দল দুটি একসঙ্গে কাজ করছে।’

তবে স্থানীয় সরকার নির্বাচনের ক্ষেত্রে ভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘স্থানীয় নির্বাচনে প্রতিটি দল নিজস্বভাবে এবং একক প্রার্থী নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবে বলে দলীয় সিদ্ধান্ত রয়েছে।’

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network